ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প
১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের
ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের
ভারত-সমর্থিত ৩ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
পাকিস্তানের সোয়াতে এক যৌথ অভিযানে ভারত-সমর্থিত ‘ফিতনা আল-খারিজ’ জঙ্গীগোষ্ঠীর তিন সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির পুলিশ ও কাউন্টার টেরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। নিহতদের মধ্যে একজন ছিলেন ‘হাই ভ্যালু টার্গেট’। পাকিস্তান সরকার তার মাথার মূল্য নির্ধারণ করেছিল ২০ লাখ রুপি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
সিটিডি বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং পুলিশ সদস্যদের হত্যার সঙ্গে জড়িত ছিলেন। নিহতদের মধ্যে অন্যতম ছিলেন আজমল ওরফে ওয়াকাস, যিনি গ্রাম প্রতিরক্ষা পরিষদের সদস্যদের হত্যা করার অভিযোগে অভিযুক্ত এবং মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।
দ্বিতীয় নিহত জঙ্গিকে শনাক্ত করা হয়েছে মতিউল্লাহ হিসেবে, যিনি ইসহাক ও জুনায়েদ নামেও পরিচিত ছিলেন। তৃতীয় নিহত
জঙ্গির নাম রহিমুল্লাহ রেহমানি, যিনি রোহুল্লাহ নামেও পরিচিত। সিটিডি আরও জানায়, এই জঙ্গিরা আইইডি (বিস্ফোরক ডিভাইস) হামলা, চাঁদাবাজি ও বিদেশি অর্থায়নের সহায়তায় সোয়াত অঞ্চলে সন্ত্রাস ছড়ানোর কাজ করছিল। আঞ্চলিক পুলিশ কর্মকর্তা শের আকবর খান এই অভিযানে ‘ফিতনা আল-খারিজ’ গোষ্ঠীর সোয়াত ও আশপাশের এলাকায় কার্যক্রমে এক বড় আঘাত বলে উল্লেখ করেন। তিনি বলেন, গোষ্ঠীটির নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। খাইবার-পাখতুনখোয়া প্রদেশের পুলিশ মহাপরিদর্শক জুলফিকার হামিদ সিটিডি ও সোয়াত পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করেন এবং বলেন, প্রদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।