নগদ অর্থ, বাড়তি ছুটির পরও বিয়েতে অনীহা তরুণদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪

নগদ অর্থ, বাড়তি ছুটির পরও বিয়েতে অনীহা তরুণদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪ |
বিয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে নগদ অর্থ, অতিরিক্ত ছুটি ও নানা প্রণোদনার ব্যবস্থা আছে। তবে এমন উদার উদ্যোগ সত্ত্বেও বিয়ের সংখ্যা ক্রমেই কমছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এ বছরের প্রথম ৯ মাসে বিয়ের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ঘটনাটি ঘটছে চীনে। চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অফিসিয়াল তথ্য অনুসারে, উল্লিখিত সময়ের মধ্যে দেশব্যাপী ৪৭ লাখ ৪৭ হাজার দম্পতি বিয়ে নিবন্ধন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, এটি আগের বছরের তুলনায় ৯ লাখ ৪৩ হাজার কম। শুক্রবার (১ নভেম্বর) সর্বশেষ এই পরিসংখ্যান প্রকাশ করেছে চীন সরকার। আর্থিক অনিশ্চয়তা, জীবনযাত্রার খরচ বৃদ্ধি এবং ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতার

প্রতি অধিক মনোযোগ তরুণদের বিয়েতে অনাগ্রহী করে তুলছে বলে বিশেষজ্ঞদের ধারণা। তরুণদের বিয়ে না করার প্রবণতা দেশটির নীতিনির্ধারকদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রমহ্রাসমান জনসংখ্যা বাড়াতে বিভিন্ন নীতি প্রণয়ন করছে সরকার। এদিকে চীনে এখন বিয়ে এবং সন্তান নেওয়া আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। চীনা সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং রীতিমতো ট্রেন্ডিং থ্রেডে পরিণত হয়েছে। এ ছাড়া অধিকাংশ তরুণ এখন বিয়ে ও সন্তানের পরিকল্পনাকে দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি বেশ আলোচিত, যেখানে বিয়ে নিয়ে তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাম্প্রতিক দেশটিতে এক আইনি সংশোধনীর মাধ্যমে বিয়ের প্রক্রিয়া সহজ এবং বিচ্ছেদ কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য,

কম বয়সী দম্পতিদের মধ্যে বিবাহিত জীবনকে উৎসাহিত করা। দেশটির নীতিনির্ধারকরা ক্রমহ্রাসমান জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আরও নানা পদক্ষেপ নিচ্ছেন। তবে, তরুণদের মনোভাব পরিবর্তনে এসব প্রণোদনা কতটা সফল হবে, তা এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান