চীনের মেগা বাঁধ নির্মাণ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ও ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫

চীনের মেগা বাঁধ নির্মাণ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ও ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ |
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তিব্বত মালভূমিতে একটি মেগা বাঁধ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দিয়েছেন, যা বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হবে বলে আশা করা হচ্ছে। তবে বাঁধটি ব্রহ্মপুত্রের ওপরে হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ও ভারত। কারণ নদীটি এই দুই দেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। লি কিয়াং তিব্বত মালভূমিতে এই মেগা বাঁধ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দিয়েছেন, যা বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ-পূর্বে ন্যিংচি শহরে অবস্থিত ইয়ারলুং সাংপো নদীর নিম্নপ্রবাহে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এই ইয়ারলুং

সাংপো নদীই তিব্বত ছাড়িয়ে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নাম ধারণ করে এবং পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার খবরে বলা হয়, ‘এই বাঁধটি পরিবেশগতভাবে নিরাপদ। চীনের কার্বন নিঃসরণ কমানোয় এই প্রকল্প বড় ভূমিকা রাখবে।’ তবে ভারতের পরিবেশবিদরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা একে পরিবেশের জন্য হুমকি বিবেচনা করছে। তারা বলছে, এই নদীর প্রবাহে চীনের নিয়ন্ত্রণ থাকলে ভারতের উত্তর-পূবাঞ্চলীয় রাজ্য ও বাংলাদেশের মানুষ হুমকির মুখে পড়বে। এই নদীর ওপর লাখ লাখ মানুষ নির্ভরশীল। ভারতের তাকাশশিলা ইনস্টিটিউশনের পরিবেশ গবেষণা বিষয়ক প্রকল্পের প্রধান নিধিয়ানদাম বলেন, ‘এই অঞ্চলে বাঁধ নির্মাণ ঝুঁকিপূর্ণ। ভূতাত্ত্বিকভাবে ফল্টলাইনে থাকায় ভূমিধসের সম্ভাবনাও বেশি।

ভারত ও বাংলাদেশের মানুষের জন্য তা বিপজ্জনক হতে পারে।’ বাংলাদেশের সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের নির্বাহী পরিচালক মালিক ফিদা খান বলেন, এই বাঁধে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, নদীর প্রবাহে যদি বাধা সৃষ্টি হয় তবে পানির স্বল্পতা তৈরি হয় এবং পলি কমে যায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এই পরিবেশ বিশেষজ্ঞ বলেন, নদীভাঙ্গন ও খরা বাড়তে পারে। এতে করে স্থানীয় জীবনযাত্রা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা