দুইবার নিবন্ধনের আবেদন করা ভোটারদের ইসির নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫

দুইবার নিবন্ধনের আবেদন করা ভোটারদের ইসির নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ |
ভোটার হিসেবে নিবন্ধনের জন্য দুইবার আবেদন করা ভোটারদের নিয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো ব্যক্তি ভোটার তালিকায় যুক্ত হতে দুইবার সার্ভারে তথ্য অন্তর্ভুক্ত করার পর দ্বিতীয় আবেদন বহাল রাখতে চাইলে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ বাধ্যতামূলক করেছে সংস্থাটি। আজ রোববার (২০ জুলাই) মাঠ পর্যায়ে এমন নির্দেশনা পাঠিয়েছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন। নির্দেশনায় বলা হয়েছে, কোনো ভোটারের দ্বিতীয় অন্তর্ভুক্তি বহাল রাখার ক্ষেত্রে মাঠপর্যায়ে বিদ্যমান এতদসংক্রান্ত কমিটির সুপারিশ আবশ্যক। এ বিষয়ে মাঠ পর্যায়ে বিদ্যমান কমিটি থেকে সংশ্লিষ্ট ভোটারের দ্বিতীয় অন্তর্ভুক্তি বহাল রাখার বিষয়ে সুপারিশ প্রণয়নপূর্বক মহাপরিচালককে পাঠাতে হবে। এরপর কারিগরি অধিশাখার মতামত গ্রহণপূর্বক নির্বাচন কমিশনের অনুমোদনের জন্য নথি উপস্থাপন করা

হবে। কমিশন অনুমোদন নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হবে। অন্যদিকে কোনো ব্যক্তির একাধিক এনআইডি থাকলে (ডিলিটেড বা সচল যে স্ট্যাটাসেই থাকুন না কেন), তার প্রথম এনআইডি বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কমিটির কোনো সুপারিশ প্রয়োজন নেই। এক্ষেত্রে, শুধু এনআইডি নম্বর সম্বলিত তালিকা পাঠালেই হবে। দ্বৈত এন্ট্রির ক্ষেত্রে দ্বিতীয় আবেদনটি বহাল রাখার ক্ষেত্রে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চার পর্যায়ে কমিটিগুলো যাচাই বাছাই করে সুপারিশ দেবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে! ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা! দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী-জনতার সমাবেশ: ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ বাজেট ২০২৬-২৭: একদিকে কালোটাকা সাদা করার সুযোগ, অন্যদিকে রেকর্ড পরিমাণ ঘাটতি রাস্তা থেকে ধরে ইটভাটায় নিয়ে পথশিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড বাসায় একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা কেমন হবে এই ৫ তারকার বিশ্বকাপ? ভারতে ‘আরশোলা জনতা’ কারা, জনপ্রিয়তার নেপথ্যে কী ঘুমধুম সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৩ কলকাতায় আকাশছোঁয়া ছাগল ও দুম্বার দাম, নেপথ্যে কী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু ভারতীয় তরুণের মুখে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে ফেরার গল্প দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, কতটা কাজে দিচ্ছে