আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪
     ৪:৩২ অপরাহ্ণ

আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ | ৪:৩২ 96 ভিউ
শুক্রবার মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন এবং সামরিক সরঞ্জাম বাড়ানোর ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ধ্বংসকারী এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান রয়েছে। মনে করা হচ্ছে, এটি ইরান এবং ইসরাইলের পাল্টাপাল্টি হামলার সতর্কতায় এই উদ্যোগ নিয়েছে মার্কিন প্রশাসন। শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, ইরান, তার অংশীদার বা প্রক্সিরা যদি এই মুহূর্তে আমেরিকান কর্মীদের বা এই অঞ্চলে স্বার্থকে টার্গেট করার জন্য ব্যবহার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। ইসরাইলের সমর্থনে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষাব্যবস্থা ক্রমাগত শক্তিশালী করছে। যার মধ্যে ক্ষেপণাস্ত্র

বিধ্বংসী ব্যবস্থা থাড যুক্ত করা। যা গত মাসের শেষের দিকে দেশে মোতায়েন করা হয়েছিল। বর্তমানে তেল আবিবে এটি মার্কিন সেনারা পরিচালনা করছে। পেন্টাগন মুখপাত্র জানিয়েছেন, নতুন অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম আগামী মাসগুলোতে আসতে শুরু করবে। ইসরাইল ২৬ অক্টোবর ইরানের বিরুদ্ধে উল্লেখযোগ্য হামলা চালায়। তেহরানসহ কয়েকটি প্রদেশের সামরিক অবকাঠামো ধ্বসের দাবি করে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ইরান চলতি বছরে ইসরাইলের বিরুদ্ধে দুটি বড় হামলা চালিয়েছে। প্রথমটি এপ্রিলে সিরিয়ার দামেস্কে কনস্যুলেটে হামলার দায়ে এবং আরেকটি অক্টোবরে। তেহরান বলেছিল, তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর শীর্ষস্থানীয় নেতাদের হত্যার প্রতিক্রিয়া এটি ইসরাইলি আগ্রাসনের জবাব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?