সিবিএস নিউজের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ November, ২০২৪

সিবিএস নিউজের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ November, ২০২৪ |
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বিরুদ্ধে বৃহস্পতিবার ১০ বিলিয়ন ডলারের মামলা দায়ের করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিকৃত খবর প্রচারের অভিযোগে টেক্সাসের উত্তর জেলায় মার্কিন জেলা আদালতে মামলাটি করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। অভিযোগে বলা হয়েছে, টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসের ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে ৬০ মিনিটের একটি সাক্ষাৎকার সম্পাদনা করেছে। যেখানে হ্যারিসকে অনৈতিক কৌশল অবলম্বন করে ইতিবাচক দেখানো হয়েছে। এতে আরো বলা হয়, সিবিএস দূষিত, প্রতারণামূলক এবং উল্লেখযোগ্য সংবাদ বিকৃতির মাধ্যমে নির্বাচন এবং ভোটারদের হস্তক্ষেপের পক্ষপাতমূলক এবং বেআইনি কাজে জড়িত। মূলত এই বিতর্ক শুরু হয়েছে, অক্টোবরে মাসে কমলা হ্যারিসের ৬০ মিনিটের

সাক্ষাৎকারের দুটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে। মধ্যপ্রাচ্যে ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাত সম্পর্কে কমলার প্রতিক্রিয়ার একটি দীর্ঘ অংশ অন্তর্ভুক্ত করার জন্য একটি ক্লিপ সম্পাদনা করা হয়। মামলায় দাবি করা হয়েছে, সম্পাদনার সিদ্ধান্তটি উদ্দেশ্যমূলকভাবে হ্যারিসকে সহায়তা করা এবং ট্রাম্পকে একটি অন্যায্য অসুবিধায় ফেলে জনসাধারণকে বিভ্রান্ত করা। সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা আদালতের কাগজপত্রে দাবি করেছেন, সিবিএস জাতীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে ৬০ মিনিটের সাক্ষাতকারে জনসাধারণকে বিভ্রান্ত করা এবং প্রতারণামূলক খবর প্রচারের সমস্ত সীমা অতিক্রম করেছে। এদিকে সিবিএস নিউজ মামলার অভিযোগের বিরুদ্ধে বলেছে, ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের যে দাবি তুলেছে, তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। সিবিএস নিউজ এক বিবৃতিতে বলেছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বারবার দাবি করা অভিযোগটি মিথ্যা। সাক্ষাৎকারটি কোনো সম্পাদনা

করা হয়নি এবং ভাইস প্রেসিডেন্টের উত্তরের কোনো অংশ লুকিয়ে রাখেনি। ৬০ মিনিটের সাক্ষাৎকারটি ন্যায্যভাবে দর্শকদের জানানোর জন্য। এটি কাউকে বিভ্রান্ত করার জন্য নয়। বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প সিবিএসের বিরুদ্ধে আজ যে মামলাটি এনেছেন তা সম্পূর্ণরূপে যোগ্যতাহীন এবং আমরা এর বিরুদ্ধে কঠোরভাবে রক্ষা করব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান