দায়িত্ব বাড়ল আইন উপদেষ্টার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪

দায়িত্ব বাড়ল আইন উপদেষ্টার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ |
নতুন দায়িত্ব পেলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও পালন করবেন তিনি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান। তিনি জানান, ড. শিরিন শারমীন চৌধুরীর পদত্যাগের কারণে বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে। এ পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও আইন উপদেষ্টাকে অর্পণের সিদ্ধান্ত হয়। আইন উপদেষ্টা এখন থেকে তার ওপর অর্পিত অন্য দায়িত্বের পাশাপাশি নতুন এ দায়িত্বও পালন করবেন। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। ১৯৬৬ সালের ১২ জানুয়ারি

জন্মগ্রহণ করেন আসিফ নজরুল। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক ও ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ১৯৯৯ সালে সোয়াস (স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরে জার্মানির বন শহরের ইনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবেও কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের আগে ১৯৯১ সাল থেকে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় প্রতিবেদক হিসেবে কাজ করতেন। পরে বিচিত্রার উত্তরসূরি সাপ্তাহিক ২০০০-এ প্রদয়ক সম্পাদক হিসেবে

কাজ করেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) হিসেবে কাজ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক