ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
সুপার টাইফুন কং-রে তাইওয়ানের দিকে ধেয়ে আসছে। ঘণ্টায় ২৪০ কিলোমিটার (প্রতি ঘণ্টায় ১৫০ মাইল) বেগে এগুচ্ছে এ ঝড়। বুধবার এটি সুপার টাইফুনে পরিণত হয়। ঘূর্ণিঝড় বিষয়ক জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) এসব তথ্য প্রকাশ করেছে। সিএনএন-এর প্রতিবেদন বলছে, এটি ক্যাটাগরি-৪ মাত্রার আটলান্টিক হারিকেনের সমান বিধ্বংসী শক্তি অর্জন করেছে। অতি শক্তিশালী টাইফুনটি বৃহস্পতিবার সকালে তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলের কম জনবসতিপূর্ণ কাউন্টি তাইটুং-এ আছড়ে পড়তে পারে। বুধবার সকালে সংবাদ সম্মেলনে তাইওয়ানের আবহাওয়া সংস্থার আবহাওয়াবিদ চু মেই-লিন বলেন, টাইফুনটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় গোটা তাইওয়ানে রাতের শেষের দিকে ঝড়ের তাণ্ডব শুরু হতে পারে। মঙ্গলবার যখন ঝড়টি কাছাকাছি আসছিল তখন কেন্দ্রীয় আবহাওয়া

প্রশাসন (সিডব্লিউএ) একটি সমুদ্র সতর্কতা জারি করে। বুধবার দুপুর পর্যন্ত, সংস্থাটি দ্বীপটি ৫০ শতাংশের বেশি কাউন্টির জন্য সতর্কতা জারি করেছে। তিনি বলেন, পূর্বাভাসে দেখা গেছে, শক্তিশালী ঝড়টি সরাসরি দক্ষিণ-পূর্ব উপকূলে ল্যান্ডফল করার আগে কিছুটা দুর্বল হতে পারে, কিন্তু তবুও এটি প্রবল বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং ভূমিধসের ঝুঁকি নিয়ে আসতে পারে। আমরা সবাইকে যথাযথ প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করেছি। তিনি সতর্ক করে বলেন যখন টাইফুনটি ভূমি স্পর্শ করবে তখন ঢেউ ৮ মিটার উচ্চতায় পৌঁছাতে পারে। এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার বিকাল নাগাদ তাইওয়ানে আঘাত হানতে পারে সুপার টাইফুন কং-রে। এর কারণে দেশটির কর্তৃপক্ষ দূরবর্তী দ্বীপগুলোর বাসিন্দাদের পেশাগত ও শিক্ষাগত কার্যক্রম

স্থগিত করতে সতর্কবার্তা জারি করেছে। এছাড়া নৌযান নিয়ে জেলেরা ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরে গিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান