ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত
ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ
যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র
যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান
ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান
নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল
ট্রাম্পের হাতে কি এলিয়েনদের গোপন তথ্য? বিশ্বজুড়ে তোলপাড় করা দাবি বিজ্ঞানীর
যুক্তরাষ্ট্রে নির্বাচনে আগাম ভোটেই ঘটল সহিংসতা
সপ্তাহ ঘুরলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ উপলক্ষে গত মাস থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যে আগে থেকেই চলছিলো ভোটগ্রহণ। তবে এবারের নির্বাচনে আগাম ভোটেই ঘটল সহিংসতা।
ওরেগন অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণের জন্য রাখা দুটি ব্যালট ড্রপ বাক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে শত শত ব্যালট নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের ধারণা, দুটি ঘটনার মধ্যে যোগসূত্র আছে।
গতকাল সোমবার ভোরে ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে একটি ড্রপ বাক্সকে লক্ষ্যবস্তু করা হয়। কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনের ভ্যানক্যুভারে আরেকটি ড্রপ বাক্সে আগুন দেওয়া হয়।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টির নির্বাচিত নিরীক্ষক গ্রেগ কিমসি বলেন, এটা হৃদয়বিদারক ঘটনা। ভ্যানক্যুভার শহর ক্লার্ক কাউন্টির অন্তর্গত। সাংবাদিকদের কিমসি আরও বলেন, এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।
কিমসি সাংবাদিকদের বলেন,
এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। দুটি ড্রপ বাক্সেই আগুন–প্রতিরোধী ব্যবস্থা সংযুক্ত ছিল। তবে ভ্যানকুভারের বাক্সটি ঠিকঠাক কাজ করেনি। এতে শত শত ব্যালট নষ্ট হয়ে গেছে। পোর্টল্যান্ডের কর্মকর্তাদের ধারণা, সেখানে গতকালের ঘটনায় মাত্র তিনটি ব্যালট ধ্বংস হয়েছে।
এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। দুটি ড্রপ বাক্সেই আগুন–প্রতিরোধী ব্যবস্থা সংযুক্ত ছিল। তবে ভ্যানকুভারের বাক্সটি ঠিকঠাক কাজ করেনি। এতে শত শত ব্যালট নষ্ট হয়ে গেছে। পোর্টল্যান্ডের কর্মকর্তাদের ধারণা, সেখানে গতকালের ঘটনায় মাত্র তিনটি ব্যালট ধ্বংস হয়েছে।



