চট্টগ্রাম টেস্ট শুরুর আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪ |
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি হেরে চাপে আছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অথচ সিরিজ বাঁচানোর লড়াই শুরুর ঠিক আগের রাতে দুঃসংবাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। চোট নিয়ে এই টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন জাকের আলী অনিক। সোমবার (২৮ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে জাকেরের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় অনভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে ডাকা হয়েছে। জাকেরের মতো অঙ্কনও উইকেটরক্ষক-ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়েই সাদা পোশাকে অভিষেক হয় জাকের আলীর। প্রথম ইনিংসে ভালো না করলেও দ্বিতীয় ইনিংসে খেলেন ৫৮ রানের ইনিংস। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পাওয়া

২৫ বছর বয়সি অঙ্কন প্রথম শ্রেণির ক্রিকেটের চেনা মুখ। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক