ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বলছেন ট্রাম্প-কমলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪
     ৫:০২ অপরাহ্ণ

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বলছেন ট্রাম্প-কমলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ | ৫:০২ 135 ভিউ
ইরানে ইসরায়েলের পাল্টা হামলা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। পৃথক দুটি প্রচারসভায় তারা ওই মন্তব্য করেন। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা এবার ইতিহাসের অন্যতম কঠিন লড়াই হয়ে উঠেছে। আগামী চার বছরের জন্য বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশটির শাসনভার কার হাতে যাবে, তা নির্ধারণে এখন শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতায় জয়ী হতে দুই প্রার্থীর অন্যতম অস্ত্র ইসরায়েল। কে কত ইহুদিপ্রেমী তা প্রমাণে কয়েক মাস যাবৎ বাকযুদ্ধ চলছে। সর্বশেষ ইরানে হামলার পর প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েল আক্রমণ করছে। আমাদের একটি যুদ্ধ চলছে এবং তিনি (কমলা

হ্যারিস) পার্টি করছেন। ট্রাম্প শুক্রবার (২৫ অক্টোবর) মিশিগানে একটি সমাবেশে এ কথা বলেন। তখন হ্যারিস টেক্সাসে একটি অনুষ্ঠানে ছিলেন। পরে হ্যারিস শনিবার হামলা নিয়ে কথা বলেন। তার বক্তব্যে উত্তেজনা প্রশমন এবং মধ্যপ্রাচ্যে হিংসাত্মক কার্যকর বৃদ্ধি না করার আহ্বান জানান। তিনি বলেন, আমি ও যুক্তরাষ্ট্র অত্যন্ত দৃঢ়ভাবে অনুভব করি, ইরান এই অঞ্চলের জন্য যে হুমকি উপস্থাপন করছে তার পরিপ্রেক্ষিতে এ উত্তেজনা অবশ্যই বন্ধ করতে হবে। ইরানের যে কোনো আক্রমণের বিরুদ্ধে আমরা সর্বদা ইসরায়েলকে রক্ষা করব। মিশিগানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দ পাওয়া যায় রাজধানীর কাছেই কারাজ শহরেও।

এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে তারা। জানা গেছে, আগেই ইরানকে হামলার কথা জানিয়েছিল ইসরায়েল। এ কারণে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল আয়াতুল্লাহ আলি খামেনির বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, অন্তত তিনটি সূত্রের বরাতে অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানকে হামলার বিষয়ে অবগত করেছিল নেতানিয়াহু প্রশাসন। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখে তেহরান। ফলে, ইসরায়েলি হামলাগুলোকে আকাশেই ঠেকিয়ে দিতে সক্ষম হয় খামেনির দেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?