ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়
পাঠ্যপুস্তক বোর্ড ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা
বিদ্যালয় খুলছে পরশু, তীব্র গরম নিয়ে উদ্বেগ
স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?
পরীক্ষার্থী ১৭ লাখ, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ৪ লাখের বেশি
সরকারকে তিন দিনের আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের
রাজধানীর সরকারি সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সদস্যের কমিটি প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার (২৬ অক্টোবর) বিকালে ঢাকা কলেজের খুররম অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই আলটিমেটামের পাশাপাশি নিজ নিজ কলেজ ক্যাম্পাসে তিন দিনের কর্মসূচি দিয়েছেন তারা।
কর্মসূচিগুলো হলো- রোববার নিজ নিজ ক্যাম্পাসে গ্রাফিতি অংকন, সোমবার সব কলেজে প্রত্যেক বিভাগে গণসংযোগ কর্মসূচি এবং মঙ্গলবার বিকাল তিনটায় সমাবেশ।
বেশ কিছুদিন ধরে সাত কলেজ সংস্কার আন্দোলনের ব্যানারে অধিভুক্তি বাতিল ও আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা
কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



