ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে
আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি
জোড়া সেঞ্চুরিতে কার্সন-রবিনসনের ইতিহাস
‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি
আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট
বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম
বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
এবার প্রতিপক্ষের জালে ৭ গোল দিয়ে জিতল বাংলাদেশ
২০১৪ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের সাত গোল হজমের পর থেকে ফুটবল দুনিয়ায় ‘বিশেষ’ হয়েছে উঠেছে এই সংখ্যা। যখনই কোনো দল ম্যাচে সাত গোলের মাইলফলক অর্জন করে, তখনই সেটা আলোচনার জন্ম দেয়। এবার এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে ম্যাকাওকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা।
শুক্রবার (২৫ অক্টোবর) কম্বোডিয়ার নমপেনে ম্যাকাওয়ের বিপক্ষে প্রথম গোল পেতে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ। এই গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত দুর্বল ম্যাকাওকে নিয়ে ছেলেখেলায় মেতে ওঠে বাংলাদেশ। এই ম্যাকাওয়ের জালে গুনে গুনে ছয় গোল দেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচে বাংলাদেশের পক্ষে নুরুল হুদা ফয়সাল একাই চার গোল করেছেন। এ ছাড়া মানিক জোড়া গোল এবং আরেকটি
গোল করেন রিফাত। বড় এই জয়ে সাইফুল বারী টিটুর শিষ্যরা গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকল। প্রসঙ্গত, বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬।