গাজায় যুদ্ধবিরতি না হলে চাকরি ছাড়ার হুমকি দিল ইসরায়েলি সেনারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪
     ৮:১৮ পূর্বাহ্ণ

গাজায় যুদ্ধবিরতি না হলে চাকরি ছাড়ার হুমকি দিল ইসরায়েলি সেনারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ৮:১৮ 110 ভিউ
ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাদের একাংশ যুদ্ধবিরতির দাবি জানিয়ে সেনাবাহিনী ছাড়ার হুমকি দিয়েছেন। দেড় শতাধিক ইসরায়েলি সেনা এরই মধ্যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে সেনাবাহিনীতে থাকা অসম্ভব হবে বলে জানিয়েছেন। এ সংকটময় সময়ে ইসরায়েলি সেনাদের এই ধরনের প্রতিবাদ নজিরবিহীন। বুধবার (২৩ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কয়েকজন সেনা, যারা মনে করেন এ যুদ্ধ কেবল পরিস্থিতি আরও খারাপ করছে। তারা অভিযোগ করেছেন, ইসরায়েলি বোমা হামলায় বহু নিরীহ মানুষ এবং জিম্মি প্রাণ হারাচ্ছেন, যা তাদের পক্ষে

মেনে নেওয়া সম্ভব নয়। চিঠিতে স্বাক্ষরকারীদের বক্তব্যে স্পষ্ট, তারা এ যুদ্ধকে অবিলম্বে থামানোর দাবি জানিয়েছেন। তারা উল্লেখ করেন, ‘যুদ্ধের নামে গাজায় চলমান বর্বরতা কেবল আমাদের জিম্মিদের মুক্তির পথ রুদ্ধ করছে এবং আরও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা আর এ ধ্বংসাত্মক প্রক্রিয়ার অংশ হতে পারব না।’ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের প্রতি আহ্বান জানিয়ে তারা যুদ্ধের কৌশল পরিবর্তন এবং দ্রুত একটি চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি এবং সেনারা সতর্ক করেছেন, শিগগিরই তারা তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। এদিকে এ ধরনের প্রতিবাদ ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক মহলে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

যারা যুদ্ধের পক্ষে, তাদের কাছেও এই সেনাদের প্রতিবাদ এক কঠিন বার্তা দিচ্ছে—যুদ্ধের নৃশংসতা আর সহ্য করা সম্ভব নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টিন তদন্ত: ক্লিনটন দম্পতির সাক্ষ্যের ভিডিও প্রকাশ নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ ও উদযাপনে বিভক্ত দুই দল নিউ ইয়র্কে হাডসন নদীতে বিমান বিধ্বস্ত নিউয়ার্কগামী ফ্লাইটে অগ্নিকাণ্ড, জরুরি অবতরণ রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস ব্রুকলিনে এমটিএর বাসচালকের ঘুষিতে গুরুতর আহত কিশোর জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে উমামার মাইক, পাটোয়ারীর স্বপ্ন, আর একটা দেশ যেটা আবারো বিক্রি হতে বসেছে জিরো টলারেন্সের সরকার, জিরো জবাবদিহির দেড় বছর দারিদ্র্যতা আর জাদুঘরে গেল না, গেল মানুষের সংসার সহিংসতার শিকার সংখ্যার লড়াই নয়, প্রমাণভিত্তিক সত্যই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জামিলার লাশ আর বিএনপি সরকারের নীরবতা, দুটোই নিশ্চুপ-নিথর হয়ে পড়ে আছে আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ উত্তাল মার্চ, ১৯৭১ ৪ মার্চ বইমেলা ২০২৬ : স্বাধীনতার বই ফেরার অপেক্ষায়, ইতিমধ্যে যা হারালাম ঢালাও অভিযোগ, দুর্বল ভিত্তি : কার স্বার্থে এই মামলা? আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা?