সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা তদন্তে টাস্ক ফোর্স গঠন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা তদন্তে টাস্ক ফোর্স গঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ |
সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার ঘটনা তদন্তে টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। বুধবার চার সদস্যের টাস্কফোর্স গঠন করে পরিপত্র জারি করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া এক আদেশের প্রেক্ষিতে এই টাস্কফোর্স গঠন করা হলো। জননিরাপত্তা বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়েছে, টাস্কফোর্স যথাযথ আইন ও বিধি অনুসরণপূর্বক সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা মামলার তদন্ত সম্পন্ন করে আগামী ছয় মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করবে। এতে আরও বলা হয়, টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো তথা পিআইবির প্রধানকে টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে। অন্য তিন সদস্য হলেন- পুলিশ অধিদপ্তরের প্রতিনিধি (অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়), অপরাধ তদন্ত বিভাগ তথা

সিআইডির প্রতিনিধি (অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নিম্নে নয়)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার