মিল্লাদের বেঁচে ফেরার গল্প বৈষম্যবিরোধী আন্দোলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪

মিল্লাদের বেঁচে ফেরার গল্প বৈষম্যবিরোধী আন্দোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ |
চারপাশে তখন মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দ। তার মধ্যেই হঠাৎ করে এলোপাতাড়ি গুলি। কিছু বুঝে ওঠার আগেই পাশের দুজন লুটিয়ে পড়লেন। তাদের শরীর থেকে অনবরত রক্ত ঝরছে। ওদিকে থামছে না পুলিশের গুলিও। সঙ্গে যুক্ত হয়েছে ছাত্রলীগ-যুবলীগ। হামলার তেজ তাতে যেন আরও বাড়ে। কমতে থাকে বেঁচে ফেরার আশাও। কিন্তু দুই সহযোদ্ধাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালাতে মন সায় দেইনি। যদিও কাছে গিয়ে বুঝলাম তারা আর বেঁচে নেই। এর মধ্যেই আমার দিকে চায়না রাইফেল তাক করে গুলি করে পুলিশ। তা বিদ্ধ হয় বাঁ হাতের বাহুতে। এফোঁড়-ওফোঁড় হয়ে বেরিয়ে যায় সেই গুলি। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। ক্ষণিকের মধ্যেই পুরো শরীর ভিজে যায়। ধীরে ধীরে

অচেতন হতে থাকি। এরপর আর কিছু মনে নেই। রাজধানীর ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন যখন ফিরে আসার গল্প বলছিলেন, তখনো কাঁপছিলেন ভয়ে। বলেন, আমি ফিরতে পারব, ওই সময়ে ভাবনাতেও ছিল না। তবে বেঁচে ফিরেছি। ফের বাবা-মা, স্বজন, দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হতে পেরেছি, এটা সৃষ্টিকর্তার বিশেষ নেয়ামত। অযুত মানুষের জীবন, আর রক্তের বিনিময়ে স্বৈরাচারমুক্ত যে দেশ পেয়েছি, সেটি লক্ষ বছর টিকে থাকুক। শকুনের দৃষ্টি থেকে হেফাজতে থাকুক। কোটাবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে ১৯ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশে গুলিবিদ্ধ হন মিল্লাদ। মিল্লাদ হোসেন হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের জিতু মিয়ার ছেলে। তার বাবা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তিনি

বলেন, ১৯ জুলাই গুলিবিদ্ধ হয়ে অসহ্য যন্ত্রণায় দুর্বিষহ দিন পার করছি। গুলিবিদ্ধ জায়গায় হাড়ের পরিবর্তে স্টিলের পাত বসানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার ব্যয় বহন করার পাশাপাশি সবসময় খোঁজখবর নিয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, গুলিবিদ্ধ হাতটি কখনো স্বাভাবিক হবে না। তারপরও দেশ স্বাধীন করতে যারা রক্ত দিয়েছেন, আমিও তাদের একজন ভেবে কিছুটা শান্তি পাই, নিজেকে সান্ত্বনা দিই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার