দুর্যোগ দুর্বিপাকে বিএনপি জনগণের পাশে আছে: এমরান সালেহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪

দুর্যোগ দুর্বিপাকে বিএনপি জনগণের পাশে আছে: এমরান সালেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ |
যে কোনো দুর্যোগ দুর্বিপাকে বিএনপি জনগণের পাশে আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় বন্যা কবলিত এলাকায় মানুষের খোজ খবর নিয়েছি এবং প্রত্যন্ত এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়েছি। বিএনপি এখনো বিরোধী দলে। আমাদের সাধ আছে, সাধ্য নেই। তাই আমাদের যা আছে তাই নিয়েই মানুষের পাশে দাঁড়িয়েছি। সোমবার সকালে ধোবাউড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবিশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এমরান সালেহ প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আমরা অন্তর্বতী সরকারের কাছে আহবান জানিয়েছি, বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রত্যেকটা মানুষকে সহায়তা

করার জন্য। কৃষকদের নতুন করে ফসল উৎপাদনের জন্য সহজ শর্তে সুদবিহীন ঋণ, বিনামূল্যে সার বীজ এবং ক্ষতিগ্রস্ত খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল, আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াহেদ তালুকদার, গাজীউর রহমানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার