আপনি তো এক ক্রিকেটারকে ৫০ বছর খেলাতে পারবেন না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪

আপনি তো এক ক্রিকেটারকে ৫০ বছর খেলাতে পারবেন না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ |
দেশের ক্রিকেটাঙ্গনে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা তুঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকে অবসর নিতে চাইলেও সে ইচ্ছেপূরণ হয়নি তার। নিরাপত্তায় শঙ্কায় দেশে ফেরেননি সাকিব। তাই শুরুতে স্কোয়াডে রাখলেও পরে তাকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে করে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকছে গত মাসে বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্ট। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া, সাকিব যেন দেশের মাটিতে খেলেই অবসর নেন। অন্যদিকে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলছেন, বর্তমান পরিস্থিতি আমলে নিয়ে কানপুর টেস্ট দিয়ে অবসর নিলেই ভালো করতেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনেও সাকিব প্রসঙ্গ ওঠে। সংবাদ সম্মেলনে

দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তাইজুল ইসলাম। সাকিবের অবসর প্রসঙ্গে তাইজুলের সোজাসাপ্টা মন্তব্য, ‘আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না। কখনো একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর; এটা আমাদের মেনে নিতেই হবে।’ ‘আসলে কোনো সন্দেহ নেই উনি অনেক ভালো খেলোয়াড় ছিল। কিন্তু আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন উনার মতো যেন আরেকজন আসে বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরম্যান্স করে’-যোগ করেন প্রোটিয়াদের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে এখন পর্যন্ত পাঁচ উইকেট পাওয়া তাইজুল। প্রসঙ্গত, মিরপুর টেস্টের প্রথম দিন বাংলাদেশের বিপক্ষে ৩৪ রানের লিড নিয়ে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট

করতে নেমে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৪০ রান তুলেছেন সফরকারীরা। ৪৯ রান খরচায় প্রোটিয়াদের ৫ উইকেট শিকার করেছেন তাইজুল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার