শরণার্থী শিবিরে হামলার নেতৃত্বদানকারী ব্রিগেড কমান্ডার নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪

আরও খবর

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম

মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার

শরণার্থী শিবিরে হামলার নেতৃত্বদানকারী ব্রিগেড কমান্ডার নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ |
ফিলিস্তিনের গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার নেতৃত্বদানকারী ইসরায়েলি ব্রিগেড কমান্ডার নিহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জাবালিয়ায় পেতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলি কমান্ডার নিহত হয়েছেন। তিনি ওই এলাকায় আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন। নিহত আহসান ডাকসা ইসরায়েলের ৪০১তম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার ছিলেন। তার দল নিয়ে উত্তর গাজার জাবালিয়ায় নতুন একটি অপারেশনে যাচ্ছিলেন। পথে তার ট্যাংকটি পেতে রাখা বিস্ফোরণের ফাঁদে পড়ে। এতে কিছু বুঝে ওঠার আগেই ভয়ংকর বিস্ফোরণে ট্যাংকের ভেতরে থাকা কমান্ডার আহসান নিহত হন। বিষয়টি ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কমান্ডার তার ট্যাংক নিয়ে টহল দিচ্ছিলেন। হঠাৎ এ ঘটনা ঘটে। এতে

আরও দুই ইসরায়েলি সৈন্যও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ৪১ বছর বয়সী আহসান দ্রুজ সম্প্রদায়ের মানুষ। বছরব্যাপী গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা কমান্ডারদের মধ্যে অন্যতম তিনি। এ অফিসার মাত্র চার মাস আগে ব্রিগেড কমান্ডার নিযুক্ত হন এবং জাবালিয়া শরণার্থী শিবিরে আক্রমণে নেতৃত্ব দেন। তার মৃত্যুতে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে দেশটির নিহত সেনার সংখ্যা ৩৫৮ জনে দাঁড়াল। শরণার্থী শিবিরে হামলার নেতৃত্বদানকারী ব্রিগেড কমান্ডার নিহত ৪ মিনিটে ইসরায়েলে ৭০টি রকেট হামলা এদিকে কমান্ডারের মৃত্যুতে বিবৃতি দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ। তিনি আহসানকে একজন হিরো বলে অভিহিত করেছেন এবং বলেন, ইসরায়েল এবং ইসরায়েলি সমাজের জন্য এটি বড়

ক্ষতি। এদিকে গাজা ও লেবাননে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় ডজন ডজন মানুষ প্রাণ হারাচ্ছে। গত ২৪ ঘণ্টায় গাজা ও লেবাননে তারা ১৭৫টি হামলা চালিয়েছে। রোববার (২০ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী গত ২৪ ঘণ্টায় গাজা এবং লেবাননে আনুমানিক ১৭৫টি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। এ সময়ে হিজবুল্লাহ এবং হামাসের ব্যবহৃত অস্ত্রের গুদাম, রকেট উৎক্ষেপণ সাইট এবং অন্যান্য অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ