বিস্ফোরণে কেঁপে উঠলো দিল্লি, কারণ নিয়ে ধোঁয়াশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪

বিস্ফোরণে কেঁপে উঠলো দিল্লি, কারণ নিয়ে ধোঁয়াশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ |
ভারতের দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দিল্লির রোহিনীর সিআরপিএফ পাবলিক স্কুলের সামনে এই বিস্ফোরণটি ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৭ মিনিটে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে রোহিনী এলাকা। সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, রোহিনীর সিআরপিএফ পাবলিক স্কুলের সামনে এই বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের স্কুলের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফরেনসিক দল এবং দিল্লি পুলিশের বিশেষ সেলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছেন। স্থানীয় বাসিন্দাদের রেকর্ড করা ভিডিওতে দেখা গেছে, স্কুলের কাছে কালো ধোঁয়ায়

ঢেকে গেছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি বাড়িতে ছিলাম। একটি বিকট শব্দ শুনেছি। বেরিয়ে দেখি ধোঁয়ায় চারিদিকে ভরে গিয়েছে। ঘটনার ভিডিও রের্কড করেছি। আমি এর বেশি কিছু জানি না। একটি পুলিশ দল এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।’ পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ জানতে ক্রাইম ব্রাঞ্চ, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং বোমা স্কোয়াডের একটি দল এলাকাটি পরিদর্শন করছে। সিনিয়র পুলিশ কর্মকর্তা অমিত গোয়েল জানিয়েছেন, কী কারণে বিস্ফোরণ ঘটল তা তদন্ত করতে বিশেষজ্ঞদের ডেকেছেন। এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তদন্তের অংশ স্কুলের ভূগর্ভস্থ পাইপ খুলে দেখছেন তদন্তকারীরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণে স্কুলের কাছে পার্ক করা কয়েকটি গাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে এবং এলাকার দোকানের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান