যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি গর্ভপাত ইস্যুতে ভোট হবে ১০ অঙ্গরাজ্যে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি গর্ভপাত ইস্যুতে ভোট হবে ১০ অঙ্গরাজ্যে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের নভেম্বরের নির্বাচন হবে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে। চার বছর পরপর যা দেখা যায়, এবারও তা-ই হবে। তবে দেশটির ১০ অঙ্গরাজ্যে এই প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি গর্ভপাত ইস্যুতেও ভোট হবে। জনগণই তাঁদের ভোটের মাধ্যমে ঠিক করে দেবেন, এসব অঙ্গরাজ্যে একজন নারীর গর্ভে ভ্রূণ আসার পার কতদিন পর্যন্ত গর্ভপাত করতে পারবেন। গর্ভপাতের অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক দীর্ঘদিনের। ২০২২ সালে দেশটির সুপ্রিম কোর্ট ৫০ বছর আগের একটি রায় বাতিল করে দেন। ওই রায়ে বলা হয়েছে, গর্ভপাতের আইন কী হবে তা ঠিক করবে অঙ্গরাজ্যগুলো। এই রায়ের আলোকেই নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের পাশাপাশি মনটানা, অ্যারিজোনা, মিজৌরি, নেব্রাস্কা, কলোরাডো, ফ্লোরিডা, মেরিল্যান্ড, নেভাদা, নিউইয়র্ক ও সাউথ ডাকোটায় গর্ভপাতের

অধিকার নিয়ে ভোট হবে। নারীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিভিন্ন অঙ্গরাজ্যে বৈধ গর্ভপাতের সময় নির্ধারণ রয়েছে আগে থেকেই। সে সময় কমানো-বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত আসবে ব্যালটে। যেমন অ্যারিজোনা অঙ্গরাজ্যের কথা বলা যেতে পারে। সেখানে ১৫ সপ্তাহের ভ্রূণের গর্ভপাত বৈধ। তবে ধর্ষণের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। কোনো ধর্ষিত নারী যেকোনো সময় গর্ভপাত করতে পারেন। এবার ভোট হচ্ছে, বৈধ গর্ভপাত ইস্যুতে। ২৪ সপ্তাহ পর্যন্ত কোনো নারী গর্ভপাত করবেন কি না, সে ইস্যুতে ভোট হবে। ফ্লোরিডার আইনটি একটু ভিন্ন। এই অঙ্গরাজ্যের আইন অনুসারে, ছয় সপ্তাহের মধ্যে একজন নারী গর্ভপাত করতে পারবেন। তবে এর আগে তাঁকে দুবার হাসপাতালে গিয়ে চিকিৎসককে দেখাতে হবে। আর ছয় সপ্তাহের পর কেউ গর্ভপাত

করতে চাইলে, এটি নিশ্চিত করতে হবে, ওই নারীর স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এ ছাড়া ধর্ষণের ক্ষেত্রে এ সুযোগ ১৫ সপ্তাহ পর্যন্ত। অঙ্গরাজ্যের সংবিধানে এই অধিকার থাকবে, নাকি আইন বদলাতে হবে—সে ইস্যুতে এবার ভোট হবে ফ্লোরিডায়। ধারণা করা হচ্ছে, এবারের প্রেসিডেন্ট ভোটে গর্ভপাত ইস্যু একটি বড় প্রভাব ফেলবে। কারণ রিপাবলিকান পার্টি এই গর্ভপাতের অধিকারের ব্যাপারে যথেষ্ট নেতিবাচক। আর ডেমোক্রেটিক পার্টি আশা করছে, নাগরিকেরা এখন গর্ভপাতের অধিকার চায়। তাই গর্ভপাতের পক্ষে এবং তাঁদের প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে ভোট দেবে জনগণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান