যুক্তরাষ্ট্রে ফেরির গ্যাংওয়ে ধসে নিহত ৭ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪

যুক্তরাষ্ট্রে ফেরির গ্যাংওয়ে ধসে নিহত ৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রে ফেরির গ্যাংওয়ে ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে যুক্তরাষ্ট্রের আটলান্টিক উপকূলে এ ঘটনা ঘটেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি ডকের গ্যাংওয়ে ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ২০ জন পানিতে পড়ে গেছেন। শনিবার গভীর রাত পর্যন্ত তাদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় বেশ কয়েজকজন আহত হয়েছেন। সাপেলো দ্বীপের কৃষ্ণাঙ্গদের বংশধরদের গুল্লা-গিচি সম্প্রদায়ের একটি উদৎসবের সময় এ দুর্ঘটনা ঘটেছে। জর্জিয়া প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র টাইলার জোনস বলেন, সাভানা থেকে প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণে জর্জিয়ায় ব্যারিয়ার আইসল্যান্ডে ফেরিবোটের জন্য

অপেক্ষা করা লোকেদের ভিড়ের একটি গ্যাংওয়ে ধসে পড়েছে। বর্তমানে বিভিন্ন এজেন্সি উদ্ধার অভিযান পরিচালনা করছে। কর্মকর্তারা জানিয়েছেন, কোস্টগার্ড হেলিকপ্টার এবং নৌকা দিয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযান পরিচালনা করে আসছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। জর্জিয়ার সাপেলো দ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো রাষ্ট্রীয় ফেরিব্যবস্থা। দ্বীপটি উপকূল থেকে ২০ মিনিটের দূরত্বে অবস্থিত। রয়টার্স জানিয়েছে, জর্জিয়া থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত অঞ্চলে এখনও টিকে থাকা কৃষ্ণাঙ্গদের সাংস্কৃতিক দিবসের বার্ষিক উত্সবের দিনে এ দুর্ঘটনা ঘটেছে। জর্জিয়াতে গুল্লা বা গিচি নামে পরিচিত এ কৃষ্ণাঙ্গ গোষ্ঠী বিচ্ছিন্নতার কারণে তাদের আফ্রিকান ঐতিহ্যের বেশিরভাগই ধরে রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত