সাকিবকে দেশে ফিরতে নিষেধ করার কারণ জানালেন আসিফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪

সাকিবকে দেশে ফিরতে নিষেধ করার কারণ জানালেন আসিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ |
আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্টে খেলার জন্য ১৭ অক্টোবর রাতে দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ মুহূর্তে তার দেশে ফেরা বাতিল করা হয়। দেশ সেরা এই অলরাউন্ড বিদায়ী টেস্ট হিসেবে পরিকল্পিত ছিল এই ম্যাচ, কিন্তু নানা নাটকীয়তার পর সিদ্ধান্তটি বদলাতে হয়। ফলে, সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে কানপুরের টেস্টই থেকে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সাকিবকে দেশে ফিরতে নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি সেই পরামর্শের কারণ ব্যাখ্যা করেছেন এবং নিজের বিরুদ্ধে ওঠা ইন্ধনের অভিযোগও উড়িয়ে দিয়েছেন। আসিফ বলেন, ‘আমি সাকিবের পরিস্থিতি নিয়ে একটি

বিবৃতির মাধ্যমে পরিষ্কার করেছি। উদ্ভূত পরিস্থিতিতে যাতে ক্রীড়াঙ্গনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি না হয় এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেজন্য বিসিবিকে আমি আপাতত সাকিবকে দেশে ফিরতে না বলার পরামর্শ দিয়েছি।’ বিসিবির বাইরে সাকিবের বিরুদ্ধে বিক্ষোভ এবং কুশপুত্তলিকা দাহের ঘটনা নিয়ে আসিফের বিরুদ্ধে ওঠা ইন্ধনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ইন্ধনে এমন কোনো ঘটনা ঘটেছে তা নিয়ে আমি অবগত নই। আমি শুধু বলেছি, মতপ্রকাশ করা সবার সাংবিধানিক অধিকার। তবে কেউ যদি এটাকে ভুলভাবে পরিচালিত করে বা বিভ্রান্তিকর বক্তব্য দেয়, সেটার জন্য আমি দায়ী নই।’ সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও তিনি চেয়েছিলেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলে বিদায় নিতে।

তবে নিরাপত্তা ঝুঁকির কারণে সাকিবের দেশে ফেরা সম্ভব হয়নি। আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের স্কোয়াডে সাকিবকে রাখা হলেও, শেষ পর্যন্ত তার পরিবর্তে হাসান মুরাদকে দলে ডাকা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা