ক্যালিসের সঙ্গে সাকিবের তুলনা টানলেন প্রোটিয়া কোচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

ক্যালিসের সঙ্গে সাকিবের তুলনা টানলেন প্রোটিয়া কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা করলে বড়সড় একটা জায়গা দখল করে থাকবেন কিংবদন্তি প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তার সঙ্গে সাকিব আল হাসানের তুলনা টেনে আলোচনার জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স। আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। তবে নিরাপত্তাজনিত কারণে সাবেক এই আওয়ামী লীগ সংসদ সদস্য দেশে ফিরছেন না। যার ফলে স্কোয়াডে থাকলেও এই সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে তাকে। পরে তাকে বাদ দিয়ে নতুন স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট সিরিজে সাকিবের না থাকাকে বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি মনে করছেন অ্যাশওয়েল

প্রিন্স। তিনি বলেন, ‘এটা দুই দলের জন্যই বড় সিরিজ। অলরাউন্ডার হিসেবে সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনেকটা জ্যাক ক্যালিস আমাদের জন্য যেমন ছিল তেমন। সে যদি না খেলে তাহলে দলের ব্যালেন্স করাটা কঠিন হবে। তখন আপনাকে সংশয়ে থাকতে হবে আপনি বাঁহাতি স্পিনার খেলাবেন নাকি ব্যাটার খেলাবেন।’ তবে প্রিন্স ভালো করেই জানেন, গত কয়েক বছরে সাকিব বিভিন্ন সময় নানা অজুহাতে জাতীয় দলের সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। এতে করে শেষ মুহূর্তে দল গঠনে বিপাকে পড়তে হতো বিসিবিকে। বছর দুয়েক আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা প্রিন্স তাই মনে করেন, ‘সাকিবকে নিয়ে এরকম অনিশ্চয়তা এবারই প্রথম নয়। এটা নতুন কিছু নয়

ওদের (বাংলাদেশ দলের) জন্য।’ প্রসঙ্গত, বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে মাঠে গড়াবে ২৯ অক্টোবর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা