নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের পর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নতুন পর্বে প্রবেশের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। এই ঘোষণার রেশ না যেতেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্রগোষ্ঠীটি। কাতারভিত্তিক আল আরাবি টিভি জানিয়েছে, উপকূলীয় শহর সিজারিয়াতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনকে লক্ষ্য করে লেবানন থেকে ড্রোন দিয়ে গুলি ছুড়েছে হিজবুল্লাহ। সামাজিকমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, হামলায় যে ভবনটি আঘাত হেনেছে সেটি নেতানিয়াহুর বাড়ির অংশ। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রী ওই সময় বাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়। এর আগে ৭ অক্টােবর গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে নেতানিয়াহু দাবি করেছিলেন, হিজবুল্লাহ বহু বছরের মধ্যে সবচেয়ে

দুর্বল অবস্থায় রয়েছে। তবে এই হামলা হিজবুল্লাহর সামর্থ্যের বড় প্রমাণ হিসেবে ভাবা হচ্ছে। কারণ হিজবুল্লাহ এর আগে ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এবারই প্রথম তারা ইসরাইলের প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করে হামলা করলো। এই ড্রোন হামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, শনিবার সকালে লেবানন থেকে ড্রোন হামলায় সিজারিয়ায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন লক্ষ্যবস্তু করা হয়। সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, হামলার সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা হামলার সময় বাড়িতে ছিলেন না এবং এই ঘটনায় কোনও আহত হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত