বেরোবি রেজিস্ট্রারের পদত্যাগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪

বেরোবি রেজিস্ট্রারের পদত্যাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪ |
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বরাবর চাকরি অব্যাহতির আবেদন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। আবেদনে তিনি উল্লেখ করেন, আমার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রেজিস্ট্রার পদের দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করছি। চাকরিকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কাছে যে সহযোগিতা পেয়েছি তার জন্য ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে গণিত বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলামকে। এর আগে বেরোবির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর কাছে রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর চৌধুরীকে অপসারণের

দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে কর্মকর্তারা তার দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস