‘বিয়ের জন্য’ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বিপিএল চুক্তি স্থগিত! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪

‘বিয়ের জন্য’ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বিপিএল চুক্তি স্থগিত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। সোমবার (১৪ অক্টোবর) টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা রয়েছে। এর আগে ফ্র্যাঞ্চাইজিরা সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টা করছে। সে ধারায় ইংল্যান্ডের মারকুটে ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে কথা পাকাপাকি হয়েছিল ঢাকার ফ্র্যাঞ্চাইজির। তবে টুর্নামেন্ট শুরুর প্রায় আড়াই মাস আগেই তার সঙ্গে চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা ক্যাপিটালস। জানা গেছে, বিয়ে সংক্রান্ত ব্যস্ততার জন্য চুক্তি স্থগিতের অনুরোধ জানিয়েছেন হেলস। এর পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে ঢাকা ক্যাপিটালস জানায়, ‘ঢাকা ক্যাপিটালস বিদেশি কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক

মাধ্যমে ঘোষণা দেয়। তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্তাতার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল।’ প্রসঙ্গত, এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানায় রয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ইতোমধ্যে মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, জনসন চার্লস, থিসারা পেরেরা ও আমির হামজার মতো ক্রিকেটারদের দলে টেনেছে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা