ইসরাইল একটি ‘সন্ত্রাসী সংগঠন’: এরদোগান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪

ইসরাইল একটি ‘সন্ত্রাসী সংগঠন’: এরদোগান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা এবং লেবাননে অব্যাহত বোমাবর্ষণ করতে থাকা ইসরাইল একটি ‘জায়নিস্ট সন্ত্রাসী সংগঠন’। বুধবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস এবং ডেভেলপমেন্ট বা একে পার্টির এল সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। এরদোগান এ সময় দাবি করে বলেন, গত বছর ইসরাইল একটি রাষ্ট্র এবং একটি সন্ত্রাসী সংগঠন হওয়ার মধ্যে দ্বিতীয়টিকেই পছন্দ করেছিল এবং এরপর থেকে এটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবেই কাজ করছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ‘হত্যাকারী নেটওয়ার্ক’ ভ্রান্ত ধারণায় রয়েছে এবং একটি খুব বিপজ্জনক দুঃসাহসিকতা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট এ সময় ইসরাইলকে সতর্ক করে বলেন, তার ‘প্রমিজড ল্যান্ডের ভ্রম’ তাকে শেষ পর্যন্ত বড় ধরণের

হতাশায় সাগরে নিমজ্জিত করবে। তিনি অঙ্গীকার করে বলেন, তুর্কিদের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না এবং এ অঞ্চলে সম্প্রসারণমূলক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে দেওয়া হবে না। এরদোগান এ সময় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, তারা সবার সামনে যুদ্ধবিরতির পক্ষে কথা বলে। অথচ পেছনে বসেই আবার ইসরাইলকে অস্ত্র সরবরাহ করতে থাকে। তিনি বলেন, ‘ইতিহাস কখনোই তাদেরকে ক্ষমা করবে না, যারা হাজার হাজার ফিলিস্তিনি শিশু, নারী এবং নাগরিকদের রক্তের জন্য দায়ী দানবকে অভিবাদন জানায়’। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আমরা বিশ্বাস করি যে আমাদের অঞ্চলের পরিস্থিতি বিবেচনা করে আমাদের আরও আলোচনা করা প্রয়োজন, আমাদের পুনর্মিলন প্রয়োজন। সেই সঙ্গে এরদোগান গত বছরে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রশংসাও করেন। তিনি বলেন, ‘আমরা

খুব, খুব ভালো করেই জানি যে, ফিলিস্তিনি জনগণও মানবতার এবং মুসলমানদের গৌরব রক্ষা করছে’। ইসরাইল গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলার পাশাপাশি বর্তমানে লেবাননেও বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। সূত্র: ‍আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতে শেয়ারবাজার ও রুপির বড় পতন হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু একটি সাপ্তাহিক ছুটি বাতিল, কবে থেকে মিলছে ঈদের ছুটি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের মামলা ব্রিটিশ পপ তারকার এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল টিএসসিতে মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুইজন রিমান্ডে বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ‘অতিভারি’ বৃষ্টির আভাস হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করল ইরান সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত