সেই ঊর্মির বিচার দাবিতে ডুয়েটে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

সেই ঊর্মির বিচার দাবিতে ডুয়েটে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মি স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে স্ট্যাটাস দেওয়া এবং একই স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা। সোমবার (৭ অক্টোবর) রাত সোয়া ৭টায় ডুয়েট ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডুয়েটের প্রধান ফটকে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শাহজালাল বলেন, ‘তাপসী তাবাসসুম ঊর্মি দেড় হাজার মানুষকে যারা শহিদ করেছে তাদের পক্ষে কথা

বলেছেন। এদেশে শহিদ আবু সাঈদের বিরুদ্ধে কথা বলা মানে জুলাই বিপ্লবের দেড় হাজার শহিদের বিরুদ্ধে কথা বলা। তিনি যদি মনে করেন, এ রকম মিথ্যাচারের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ আবার ফিরিয়ে আনবেন, তাহলে তিনি যেন তা ভুলে যান’। আরমান নামের অপর এক শিক্ষার্থী বলেন, ‘ঊর্মির মতো গণহত্যাকারী সব দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। তাদের মতো ফ্যাসিবাদের দোসর যতদিন বাংলায় থাকবে, ততদিন রাষ্ট্র সংস্কার সফল হবে না। তাকে দ্রুত চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে।’ বিক্ষোভ মিছিল শেষে শহিদ আবরার ফাহাদসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সব শহিদদের জন্য ডুয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ