ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
লক্ষ্য আন্দোলনে লাশ বৃদ্ধি স্নাইপারের গুলির জোগানদাতা বরখাস্ত কর্নেল হাসিনুর!
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আসলে ‘বাণিজ্য অস্ত্র’, দেশকে পঙ্গু করার ষড়যন্ত্র: মাহবুব কামাল
‘নতুন বন্দোবস্তের’ ফল মিলতে শুরু করেছে, সরকার ঋণনির্ভর হয়ে পড়েছে: মোহাম্মদ আলী আরাফাত
নৌবাহিনী প্রধান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: বেরিয়ে আসছে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য
অপরাধ জগতে নতুন আতঙ্ক দেখতে সাধারণ কলম, আসলে ভয়ংকর পিস্তল! পাকিস্তান থেকে জঙ্গিদের হাতে আসছে নতুন অস্ত্র
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও
‘নোবেলের টাকা ও কর নিয়ে ইউনূস মারাত্মক অ্যালার্জি আছে’, দাবি সাবেক এনবিআর চেয়ারম্যানের
সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতিকে অপসারণ দাবি
সাবেক আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ কারার দাবি জানিয়েছেন সিটিজেনস রাইটস মুভমেন্ট নামে একটি সংগঠনের নেতারা। এর পাশাপাশি সংবিধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থলে জনগণতান্ত্রিক বাংলাদেশ নাম করার দাবি করেন তারা।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবি করেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে ১৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রপরিচালনার জন্য ব্রিটিশ সরকারের প্রণীত সব আইনকানুন, বিধিবিধানের আমূল সংস্কার করে স্বদেশ ও স্বাধীন মানুষের কল্যাণে সময়োপযোগী আইন সংস্কার কমিশন গঠন করে কল্যাণ রাষ্ট্রের
সংবিধান সংশোধনসহ আইন বিধিমালা তৈরি করতে হবে ও স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন দুদক, স্বাধীন মানবাধিকার কমিশন, আইন কমিশন, স্বাধীন দেশে নাগরিক কল্যাণে পুলিশ কমিশন গঠনসহ ন্যায়পাল কমিশন গঠন করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটিজেনস রাইটস মুভমেন্টের সভাপতি মেজর (অব.) মো. মফিজুল হক সরকার, ব্যারিস্টার সাদিয়া আরমান, মেজর (অব.) হামিদুল ইসলাম বীরবিক্রম প্রমুখ।