কানপুরে ভারতীয় সমর্থকদের হামলা, হাসপাতালে টাইগার রবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪

কানপুরে ভারতীয় সমর্থকদের হামলা, হাসপাতালে টাইগার রবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ |
কানপুরে দ্বিতীয় টেস্টে মধ্যাহ্ন বিরতির সময় ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কানপুরে ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের সঙ্গে কথা কাটাকাটি হয় রবি। ঘটনায় আহত হন তিনি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে, মারধরের অভিযোগ করেছে রবি৷ সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে পাঠানো হয়েছে ইনজুরি চেকআপের জন্য। নিরাপদে দেশ ছাড়ার নিশ্চয়তা পেলেই ফিরবেন সাকিব এর আগে, কানপুর টেস্টে বাংলাদেশ দলকে হুমকি দিয়েছিল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন। শুধু কানপুর টেস্ট

নয়, গোয়ালিয়রে টি-টোয়েন্টি ম্যাচেও হুমকি দিয়ে ম্যাচের দিন বন্ধের (হরতাল) ডাক দিয়েছে সংগঠনটি। যেই হুমকির প্রেক্ষিতে টাইগারদের দেওয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তা। বুধবার কঠোর নিরাপত্তা দেখা গেছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। মাঠ জুড়ে ছিল পুলিশের ভিড়। বাংলাদেশ দলকে হুমকির কারণ, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হয়েছে বলে দাবি সংগঠনটির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে