ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে
ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ
ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা
পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী
খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ
গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি
ঢাকা জেলার সাবেক ডিসির বিরুদ্ধে হত্যা মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে আশরাফুল ইসলাম অন্তর নামের এক কিশোরকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা জেলার সাবেক ডিসি আনিসুর রহমানসহ ১১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালতে অন্তরের খালা খুকুমণি এ মামলা করেন।
এ ঘটনা নিয়ে কোনো মামলা বা জিডি আছে কিনা, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন-অর-রশীদ ও বিপ্লব কুমার সরকার।
মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট দুপুরে আসামিদের নির্দেশে যাত্রাবাড়ী থানার সামনে গুলিতে অন্তর নিহত
হন।
হন।





