সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করবে না: সাখাওয়াত হোসেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করবে না: সাখাওয়াত হোসেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহণ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি, করবেও না। অনেকেই মনে করেছিলেন কি না কি হয়, প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। সোমবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় নৌপরিবহণ সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বনিক, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, প্রকল্প পরিচালক কমডোর রাজিব ত্রিপুরাসহ বন্দর ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করে, তার মধ্যে থেকে ২০-৩০ শতাংশ

পায়রা বন্দরের মাধ্যমে করা যায় কি না সে বিষয়ে পদক্ষেপ নিবেন। এতে চট্টগ্রাম ও মোংলা বন্দরের চাপ কমবে। সাখাওয়াত হোসেন বলেন, নৌপরিবহণ মন্ত্রণালয় রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকল্প গ্রহণ করবে না। পায়রা সমুদ্রবন্দরে যেসব প্রকল্প চলমান রয়েছে তা তার নিজস্ব গতিতেই চলবে। এছাড়া বন্দরের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে নৌপরিবহণ মন্ত্রণালয় কাজ করছে। এর আগে রোববার বিকালে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন। পরদিন সোমবার দুপুরে পায়রা বন্দরের সক্ষমতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও স্কিমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়