নজর কাড়লেন সারিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪

নজর কাড়লেন সারিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ |
মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। মাঝে কয়েকবার বিরতির পর গত বছর থেকে আবারও কাজে নিয়মিত হয়েছেন। প্রত্যাশা মতো নাটকের গল্প পেলেই কাজ করেন তিনি। তবে এবার অভিনয় করলেন একটি ওয়েব ফিল্মে। নাম ‘মায়া’। পরিচালনা করেছেন রায়হান রাফি। সম্প্রতি এর টিজার প্রকাশ্যে আসে। এরপর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন সারিকা। টিজারেই সারিকার অভিনয়ের ঝলক দেখেই নেটিজেনরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পারিবারিক টানাপোড়েন ও এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি। এতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন সারিকা। তার সঙ্গে দেখা যাবে মামনুন ইমনকে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তা-ই ফুটে উঠেছে টিজারে। জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে

মুক্তি পাবে এটি। এ প্রসঙ্গে সারিকা বলেন, ‘টিজার প্রকাশের পর থেকে অনেকেই এর প্রশংসা করেছেন। আগ্রহ প্রকাশ করেছেন ফিল্মটি দেখার। অনেকেই অপেক্ষায় রয়েছেন। বন্ধু, সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের বেশ প্রশংসা পেয়ে আমি নিজেও অপেক্ষায় আছি কখন সিনেমাটি দেখব।’ গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মায়া নির্মিত হয়েছে একটি পরিবারের টানাপোড়েনের গল্প নিয়ে। পর্দায় দর্শক যেন আমাকে দেখে সারিকা নয়, মায়া মনে করেন-সেই চেষ্টা করেছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর শুরু উদ্ধারকাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র কেন জাপানি মুদ্রার পতন ঠেকাতে চাইছে? ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, উত্তেজনা হলুদ সাংবাদিকতার দায়ে পাকিস্তানে নিষিদ্ধ হলো আলজাজিরা ঢাবির ২৩১ শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থাগ্রহণ: কানাডাভিত্তিক মানবাধিকার সংগঠনের উদ্বেগ গন্তব্য কোথায়? মার্কিন স্যাংশন ও ট্যারিফের রাজনীতিতে রাজনীতি নেই, আছে শোষণ ও বিশ্বগ্রাসের বাসনা বগুড়ায় যুবদল নেতার নেতৃত্বে রড দিয়ে পিটিয়ে আওয়ামী লীগ সভাপতিকে খুন মামুনুল হকের মাদ্রাসার পাশে ফাটল ককটেল: ‘সাজানো নাটক’ সন্দেহ স্থানীয়দের মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির ইরানকে শাস্তি দিতে ‘সৃজনশীল উপায়’ খুঁজছে যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিজ্ঞপ্তি বদলাল বিদ্যুৎ বিভাগ ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন অভিনেতা আলভী ইয়াশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলের জবাব দিলেন হুমা