সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
সিলেটের তিন উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে দুপুর ও বিকালে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়। জানা গেছে, দুপুরের দিকে জৈন্তাপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই জন মারা যান। তারা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৬) এবং একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫)। বজ্রপাতের সময় নাহিদ বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন আর আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অন্যদিকে কানাইঘাট উপজেলায় বজ্রপাতে মারা যান দুইজন। তাদের একজন আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (২৮)। মারা

যাওয়া অপর ব্যক্তি কানাইঘাট পৌরসভার বাসিন্দা। তার নাম নূর উদ্দিন (৬০) এবং তিনি ওই এলাকার তোতা মিয়ার ছেলে। নিহত দুজনই বাসার বাইরে কাজ করছিলেন।একই দিনে বজ্রপাতে মারা যান গোয়াইনঘাটের রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম (৪৭)। কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্য খাতে ৪২ হাজার কোটি টাকার বাজেটে হরিলুট! কাঠগড়ায় ড. ইউনূস টিকা না কিনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন শেখ হাসিনা খাঁটি দেশপ্রেমিক, মানুষ ভুল বুঝতে পেরে তাঁকে ফেরত চাইবে’ শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ রহমানের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ, মিয়াপাড়ায় তোলপাড় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘আত্মঘাতী’: আনিস আলমগীর ‘ছাত্রদের নেপথ্যে ছিল জঙ্গিবাদীরা, শেখ হাসিনার কথাই সত্য হলো’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত কালের কণ্ঠের বৈশাখী আড্ডায় বিশিষ্টজনেরা উঠে এল ‘মব সংস্কৃতি’ ও সাংবাদিক হয়রানির কথা প্রতি মাসে গ্রেপ্তারের হুমকি পেতাম’ “তারেক রহমান এর মতন একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক কি এখন কোন দায় নেয় ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের