মব জাস্টিস নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত উৎপাদন: ৪ দিনের ছুটি গাজীপুর শিল্পাঞ্চলে, রপ্তানিতে অনিশ্চয়তা

শেখ হাসিনার বক্তব্য নিয়ে অসন্তোষের মাঝেই ভারত থেকে পাইপলাইনে আরও বেশি ডিজেল চাইল বাংলাদেশ

আইসিউতেও হাতকড়া থেকে মুক্তি মেলেনি যার, সেই আওয়ামী লীগ নেতার চিরমুক্তি মিলল মৃত্যুতে

জুলাই কনসার্টে হাসানের ওপর মূত্রভর্তি বোতল নিক্ষেপ, ‘ভুয়া, ভুয়া’ স্লোগান

‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ

‘বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা এখন বৈধ!’— চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে তীব্র ক্ষোভ জয়ের

মব জাস্টিস নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
মব জাস্টিস নিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেছেন, সারা দেশে আমরা মব জাস্টিস পরিস্থিতি দেখতে পাচ্ছি। এ বিষয়ে ছাত্রদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা যেন আইন হাতে তুলে না নিই। প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে। আমরা তাদের সহযোগিতা করব। পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে। প্রশাসনের যে কাজ প্রশাসনকে দিয়েই করানো হবে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরে নবনির্মিত পুলিশ অফিসার্স মেস ভবনে সেনাক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় সফরে উপদেষ্টা নাহিদ লক্ষ্মীপুরের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন

করেন। এ সময় তিনি সদর উপজেলা বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয় ও যাদৈয়া মাদ্রাসায় দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা আশা করব, তারা অতি দক্ষতার সঙ্গে ক্ষমতাটি প্রয়োগ করবেন। যৌথ বাহিনীর যে অভিযান চলমান রয়েছে, সেখানে যাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড না হয়, সে সতর্কতা অবলম্বন করতে হবে। কারো ইমেজই যেন নষ্ট না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, শিক্ষার্থী ও রাজনৈতিক পক্ষগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এ সময়কে মোকাবেলা করতে। উপদেষ্টা নাহিদ বলেন, একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে একবারেই নতুন করে গঠন

করার চেষ্টা করছি। সেই জায়গায় আমাদের মূল শক্তি হচ্ছে ঐক্য। অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। আমাদের শিক্ষার্থী, নানান শ্রেণিপেশার মানুষ, সশস্ত্র বাহিনী ও রাজনৈতিক দলগুলোসহ ফ্যাসিবাদ বিরোধীপক্ষগুলো মিলে আমরা একটা ঐক্য করেছি। আমরা কিছু কমিটমেন্টও করেছি। বাংলাদেশে আর কখনো কেউই যেন স্বৈরাচারী করতে না পারে। এমন একটি বাংলাদেশ আমরা গড়ব। ন্যায় বিচারের বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। সেই ঐক্য ফাটল ধরাতে নানান ধরনের অপচেষ্টা করবে, সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। নিজেদের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, ঐক্যের ফাটল যেন না হয়। তিনি আরও বলেন, আমরা একটা অভ্যুত্থানের ভেতর দিয়েই আজকের এ পরিস্থিতিতে এসেছি। আমাদের অনেক রক্তাক্ত, অনেক ভাইহারা, বোনহারা বেদনার ভেতর

দিয়েই এমন পরিস্থিতিতে আসছি। যারা শহিদ পরিবার রয়েছে, তাদের তালিকাটা যেন সঠিকভাবে হয় জেলাভিত্তিক, তা নিশ্চিত করবেন। আহতদের মধ্যেও যারা আছেন, তাদের মধ্যে যারা আশঙ্কাজনক অবস্থায় আছেন, ঢাকায় তাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমরা শহিদ ও আহতদের নিয়ে কাজ করছি। আমরা যে ফাউন্ডেশন করছি, তা সারাজীবনই এ পরিবারগুলোকে নিয়ে কাজ করবে। এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, সেনাবাহিনীর লে. কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউছুফ মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপার চেষ্টা, হাতেনাতে ধৃত জামায়াত কর্মীকে ৫০ বেত্রাঘাতে ছাড় দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ” তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত উৎপাদন: ৪ দিনের ছুটি গাজীপুর শিল্পাঞ্চলে, রপ্তানিতে অনিশ্চয়তা শেখ হাসিনার বক্তব্য নিয়ে অসন্তোষের মাঝেই ভারত থেকে পাইপলাইনে আরও বেশি ডিজেল চাইল বাংলাদেশ আইসিউতেও হাতকড়া থেকে মুক্তি মেলেনি যার, সেই আওয়ামী লীগ নেতার চিরমুক্তি মিলল মৃত্যুতে জুলাই কনসার্টে হাসানের ওপর মূত্রভর্তি বোতল নিক্ষেপ, ‘ভুয়া, ভুয়া’ স্লোগান ৪ দিনেও উদ্ধার হয়নি কক্সবাজার মহাসড়কে বাস থামিয়ে লুটে নেওয়া ৫৭ লাখ টাকা ছাত্রলীগের মিছিল করায় ১৪ বছরের কিশোরকে ১৯ বছর দেখিয়ে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ‘অর্ধেক সাংবাদিক কারাগারে, জামিন নেই, কণ্ঠরোধ করা হচ্ছে গণমাধ্যমের’—সজীব ওয়াজেদ জয়ের তীব্র ক্ষোভ ‘বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা এখন বৈধ!’— চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে তীব্র ক্ষোভ জয়ের আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য সৃষ্টি করল শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলন: বিশ্বব্যাপী বিপুল কভারেজ নবমবার সংশোধন করেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভুলে-ভরা এবং অসংগতিপূর্ণ বিবৃতি গাজায় উদ্ধার ৪০ শিশুসহ ১১২ জনের লাশ দাফন রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট মিয়ানমারের গৃহযুদ্ধে শান্তি আলোচনার বিরল সুযোগ তেল-গ্যাসের দাবিতে সচিবালয় অভিমুখে জামায়াত জোটের মিছিল, আটকে দিল পুলিশ আর্থিক প্রতিষ্ঠান খাতের আকার ছোট হয়ে আসছে ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে প্রস্তাবিত হরমুজ চুক্তিতে জাহাজ প্রবেশের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান: রয়টার্স অতিরিক্ত বৃষ্টিতে উত্তরাঞ্চলে সবজি-ফসলের ক্ষতি, হঠাৎ সরবরাহ ঘাটতিতে বেড়েছে দাম