আসাদুজ্জামানের বাসায় মিলল হরিণের শিং চামড়া মদ ও ফেনসিডিলের বোতল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

আসাদুজ্জামানের বাসায় মিলল হরিণের শিং চামড়া মদ ও ফেনসিডিলের বোতল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালিয়েছে আশুলিয়া থানা পুলিশসহ যৌথবাহিনীর একটি দল। মঙ্গলবার রাতের ওই অভিযানে তার বাসা থেকে হরিণের শিং, চামড়া এবং মদ-ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়েছে। আসাদুজ্জামানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি গ্রেফতার হয়ে পুলিশের রিমান্ডে যাওয়ার চার দিনের মাথায় এ অভিযান চালানো হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের এক পুলিশ কর্মকর্তা বলেন, জ্যোতি আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন। মূলত এটা তাদেরই অভিযান। আমরা শুনেছি জ্যোতিকে সঙ্গে নিয়েই তারা বাসায় তল্লাশি চালায়। তল্লাশিতে কী কী পাওয়া গেছে প্রশ্নে তিনি বলেন, জ্যোতির রুম থেকে দুটি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে।

এছাড়া, মদ ও ফেনসিডিলের তিনটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় সাবেক এই মন্ত্রীর বাসা থেকে চারজনকে আটকের কথা জানিয়েছেন তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। তিনি বলেন, আটক চারজন বাসার কেউ না, তারা হয়ত অভিযানের সময় ঢুকে পড়েছিল। তাদের কাছে মোবাইল, টাকাসহ কিছু জিনিস পাওয়া গেছে। তাই তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা হবে। প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশের এই পরিদর্শক। গত শুক্রবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয় জ্যোতিকে। হত্যাচেষ্টার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর আশুলিয়া থানায় রবিউল সানি নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরদিন জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতদিনের রিমান্ড আবেন করলে তাকে

চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের কয়েকজন নেতা গ্রেফতার হলেও আসাদুজ্জামান খান কামাল এখন পর্যন্ত লোকচক্ষুর আড়ালে রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড