জবির দুই প্রক্টর ও ছাত্রলীগের ৩৬ জনের নামে হত্যা মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

জবির দুই প্রক্টর ও ছাত্রলীগের ৩৬ জনের নামে হত্যা মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় মনিরুল ইসলাম অপু হত্যার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর মোস্তফা কামাল ও সাবেক সহকারী প্রক্টর নিউটন হালদারসহ জবি ছাত্রলীগের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার কোতোয়ালি থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত ১৬ সেপ্টেম্বর রবিউল ইসলাম শাওন নামে একজন বাদী হয়ে ৩৬ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় এ মামলা করেন। এছাড়া এ মামলায় জবি ছাত্রলীগের সহ-সভাপতি প্রীতিষ দত্ত রাজ, শামীম ফেরদৌস অপি, ইব্রাহিম হোসাইন সানিম, কামরুল হোসাইন, রিফাত সাইদ, সিএসই বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল জুনাইদ, সাবেক সহসভাপতি নাজমুল হোসেন, ১০ম ব্যাচের সজল, মিরাজ হোসাইন, জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম

শরীফ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইকবাল কবির সম্রাট, সাজবুল ইসলাম, তাওফিক মাহমুদ, মুনিয়া আক্তার যুথি, মীর মুকিত, জবির অজ্ঞাতনামা ২০ জন ছাত্রলীগকর্মীকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, বাদীর বাবা মনিরুল ইসলাম অপু (৫৫) গত ৫ আগস্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগসহ উল্লেখিত বিবাদীগণ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বংশাল থানার ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। একপর্যায়ে মনিরুল ইসলাম অপু পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ