উত্তরায় আ.লীগ নেতার রুম থেকে পিস্তল-গুলি উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪

উত্তরায় আ.লীগ নেতার রুম থেকে পিস্তল-গুলি উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মাহবুব হাসান কাবুলের বাসা এবং অফিস রুম থেকে কয়েক রাউন্ড তাঁজা গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাবুলের স্ত্রী মোছা. রোকেয়া আক্তারকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ওই আওয়ামী লীগ নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় শিক্ষার্থীদের উপর ১৫ রাউন্ড গুলি চালায়। মাহবুব হাসান কাবুল জাতীয় সংসদের সংরক্ষিত আসনের আ.লীগ দলীয় সাবেক এমপি ও যুব মহিলা লীগের সাবেক সভাপতি নাজমা আক্তারের বড় ভাই। তিনি উত্তরায় ছাত্রহত্যা মামলার ৪৫নং আসামি। সূত্র জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে

উত্তরা পশ্চিম থানাধীন ০৭ নং সেক্টর এলাকার ১০নং রোডে অবস্থিত ওই আ.লীগ নেতার ফ্ল্যাটে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ফ্ল্যাটের কক্ষ থেকে ম্যাগাজিনসহ ১টি পিস্তল, নয় রাউন্ড তাজা গুলি, জিডির কপি ও পিস্তলের লাইসেন্সসহ আসামি মোছা. রোকেয়া আক্তারকে (৪৮) গ্রেফতার করা হয়। এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুল ইসলাম জানান, কোটাবিরোধী আন্দোলন চলাকালে তার স্বামী (হত্যা মামলার আসামি) মাহবুব হাসান কাবুল কর্তৃক ১৫ রাউন্ড গুলি চালানোর স্বীকারোক্তিমূলক একটি জিডি পাওয়া গেছে। ১৯ জুলাই সন্ধ্যায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে এসব গুলি ব্যবহার করা হয়। তিনি বলেন, অস্ত্রটি বৈধ হলেও উদ্ধারকৃত গুলিগুলো অবৈধ। সেগুলো অন্য পিস্তলের গুলি ছিল। আমরা আসামি

কাবুল এবং অবৈধ পিস্তলটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। মাহবুব হাসান কাবুল উত্তরায় ছাত্র হত্যা মামলার আসামি। অপরদিকে, সূত্র জানায় পরবর্তীতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৮নং রোডের ২নং বাড়ির নবম তলায় অবস্থিত কাবুলের পরিচালিত ‘হোসেন এন্ড হোসেন এ্যাসোসিয়েটস’ নামক অফিসে অভিযান চালালে সেখানেও অবৈধ গুলি-সরঞ্জাম পাওয়া যায়। এ সময় অফিস কেবিনেটের ড্রয়ার থেকে ০৫ রাউন্ড তাজা গুলি, একটি কালো রংয়ের পিস্তল সদৃশ বস্তু, ২টি ওয়াকিটকি ও পাঁচটি পুলিশ ইউজিং লেখা ধাতব লাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯/এ ধারায় মামলা (মামলা নং-১৯) রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান। এদিকে গেল ২ আগস্ট উত্তরা

১১ নম্বর সেক্টর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলে গুলিবর্ষণকারী স্থানীয় ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি প্রার্থী ও চিহ্নিত চাঁদাবাজ দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ছাত্রহত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। গ্রেফতার রুবেল ঢাকা-১৮ আসনের এমপি ও আ.লীগ নেতা খসরু চৌধুরী ও ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খানের অনুসারী ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যায় শোক ও প্রতিবাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এশিয়ান গেমসেও ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে তিন স্কুলশিক্ষার্থী নিখোঁজ যুবলীগের লকডাউন কর্মসূচি: ঢাকায় কঠোর নিরাপত্তা, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের খবর (ভিডিও) যুবলীগের ‘লকডাউন’: রাজধানীর সড়ক ফাঁকা, গণপরিবহন সীমিত ফেনীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন বিএনপি নেতা দামের আগুনে পোড়ছে দরিদ্রের থালা: ডিম-মাছ এখন নিম্নবিত্তের জন্য বিলাসিতা হামের থাবায় নিঃস্ব আরও ৪ পরিবার: দেশে মোট প্রাণহানি ১ হাজার ৫৭, আক্রান্ত সাড়ে ২০ হাজার পার ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকারের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার একমাসেই জামায়াতের ২য় দফা গ্যাস-বিদ্যুৎ-এর দাবিতে লং মার্চঃ জনগনকে ভুলিয়ে রাখার কৌশল? মানিকগঞ্জে প্রবাসী ঘর থেকে একই পরিবারের ৩ জনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার গুলশানে আওয়ামী লীগের মিছিলে থাকার অভিযোগ: গ্রেপ্তার বেড়ে ১৭৯ খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: রাস্তায় অচেতন পড়ে থাকা তরুণীর হাসপাতালে মৃত্যু মেসে অন্যের ভাত খেয়ে নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা রেল লাইনে বোমাসদৃশ বস্তু: উত্তরবঙ্গের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ অচল ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বাসে-ট্রাকে আগুন নিউইয়র্কে কার্যত সীমাবদ্ধ তারেক রহমান: ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর কেন ৪ দিনে গুটিয়ে গেল? টানা দ্বিতীয় হ্যাটট্রিক রাফিনিয়ার, বড় জয় বার্সার বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী তারকা