ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে
ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ
ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা
পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী
খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ
গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি
সকালে দেওয়া রিমান্ড স্থগিত, অন্য মামলায় রিমান্ড শুনানি ২২ তারিখ
ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে দেওয়া ৩ দিনের রিমান্ড স্থগিত করেছে আদালত। এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন থাকায় এ আদেশ দেন আদালত। পাশাপাশি যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এ আদেশ দেন। এদিন তাকে যাত্রাবাড়ী থানার অপর একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আদালত সকালে দেওয়া আদেশ স্থগিত করে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এর আগে সকালে তাকে আদালতে হাজির করেন পুলিশ। মামলার সুষ্ঠু
তদন্তের স্বার্থে তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। একই আদালত শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তের স্বার্থে তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। একই আদালত শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।





