‘বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের আহ্বান সময়োপযোগী’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪

‘বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের আহ্বান সময়োপযোগী’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ |
বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি বন্ধের আহ্বান সময়োপযোগী বলে মন্তব্য করেছেন জাতীয় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান। এ আহ্বান দেশে শোষণমুক্ত নতুন সমাজ গড়ার প্রক্রিয়াকে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি মনে করেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি হচ্ছে দেশের সব বার অ্যাসোসিয়েশনের নির্দলীয় ফেডারেশন। সমিতির সভাপতি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে ফলপ্রসূ করার লক্ষ্যে সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানকে দলীয়মুক্ত রাখার শক্ত উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, দেশের সর্বত্র দলীয় রাজনীতি সৃষ্টি করায় বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন, বার এসোসিয়েশন এবং প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ সকল প্রতিষ্ঠানে বিভক্তি সৃষ্টি হয়েছে। ফলে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে।

প্রকৃত ন্যায় বিচার থেকে জনগণ বঞ্চিত হয়েছে। এ অবস্থা থেকে সরে আসতে হবে। জ্যেষ্ঠ এ আইনজীবী আরও বলেন, বর্তমান লোভ লালসার রাজনীতি পরস্পরের প্রতি শত্রুতার সৃষ্টি করেছে। এরূপ রাজনীতি পরিহার করে দেশ এবং জাতির সার্বিক কল্যাণে নতুন সমাজ গড়ার প্রত্যয়ে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানান তিনি। উল্লেখ্য, দেশের সব বিশ্ববিদ্যালয়ে সব অপসংস্কৃতির জন্য দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি দায়ী উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ছাত্র সংসদ নির্ভর হবে উল্লেখ করে এ প্রসঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত বলেও জানান তিনি। ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে ছাত্ররাজনীতির ফরমেট আলোচনার

মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন