চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪

চাটমোহরে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, কাটা হয়েছে পায়ের রগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ |
পাবনার চাটমোহরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন (৩৭)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তেনাপীরতলা এলাকার সালসাবিল ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় তার পায়ে গুলি করা হয় এবং রগ কেটে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ফারুক রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, শুক্রবার রাতে ফারুক মুথুরাপুর ইউনিয়নের সালসাবিল ফিলিং স্টেশনের উল্টা পাশে বন্ধু ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিদের সঙ্গে দোকানের বাইরে বসে চা পান করছিলেন। এমন সময় ৮ থেকে ১০টি মোটরসাইকেলে প্রায় ২০ জনের একটি দল এসে সরাসরি ফারুকের ওপর আতর্কিত হামলা চালায়। তারা ফারুকের সঙ্গে থাকা

লোকদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে জিম্মি রেখে ফারুককে রড দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে তার পায়ে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এসে ফারুককে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার প্রত্যক্ষদর্শী চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান জানান, উপজেলার চরমপন্থী অধ্যুষিত খতবাড়ি এলাকার আনোয়ার মেম্বর, জামাত ও বাবুর নের্তৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও নিজ অবস্থান শক্ত করতে এই কাজ করা হয়েছে। ঘটনার বিষয়ে জানতে

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করা হলে তিনি ফোনটি কেটে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান অ্যাপ সুরক্ষায় ধূম্রজাল রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ