স্মার্টফোনে ত্রিমাত্রিক ফোল্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ September, ২০২৪

স্মার্টফোনে ত্রিমাত্রিক ফোল্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ September, ২০২৪ |
উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে টেকনো কাজ করে চলেছে। নিজস্ব মডেলে নতুনত্বের মাধ্যমে প্রযুক্তিপ্রেমীর চাহিদা পূরণে জীবনকে আরও সহজ ও উপভোগ্য করার কাজ করছে ব্র্যান্ডটির গবেষণা দল। উদ্ভাবনের শক্তি কাজে লাগিয়ে ব্র্যান্ডটি ‘ফ্যান্টম আলটিমেট টু’ নামে কনসেপ্ট ডিভাইস উন্মোচন করেছে, যা মূল অবয়ব ট্রাই ফোল্ড ডিভাইস হিসেবে সামনে আসছে। প্রচলিত ফোল্ডেবল প্রযুক্তিতে নতুন দিগন্তের সূচনা করবে ডিভাইসটি। ব্র্যান্ডটি আগেও ফোল্ডেবল (ভাঁজযোগ্য) প্রযুক্তি নিয়ে কাজ করেছে। বাজারে উন্মাদনা ছড়িয়েছে। তবে এবারের ডিভাইস হয়ে থাকবে অনন্য উদাহরণ। সময়ের চেয়ে এগিয়ে থাকা বেশ কিছু ফিচার ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি ‘ট্রাই ফোল্ড’ স্মার্টফোন অভিজ্ঞতায় যোগ করবে অভিনবত্ব। কারিগরি বৈশিষ্ট্য উদ্ভাবনী ডিজাইনের সফল সংমিশ্রণের কনসেপ্ট ডিভাইসটির প্রধানতম চালিকাশক্তি। মূল

ডিসপ্লে ৬.৪৮ ইঞ্চির আউটার। ইনার ডিসপ্লের অবয়বে ফোল্ড খুললে ১০ ইঞ্চি পর্যন্ত প্রসারিত করা যাবে (পুরোপুরি খোলা অবস্থায়)। থাকছে ১,৬২০ বাই ২,৮৮০ পিক্সেল এবং ৪:৩ অনুপাতের রেজ্যুলেশনের থ্রিকে এলটিপিও ওলেড প্যানেল স্ক্রিন। সারাবিশ্বে দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতার জন্য মডেলটি সময়ের সবচেয়ে আধুনিক সংস্করণ। কনসেপ্ট ডিভাইসের আকর্ষণীয় দিক মডেলটির ছড়ানো স্ক্রিন। বড় স্ক্রিন থাকা সত্ত্বেও ডিভাইসটি দৃশ্যত পাতলা ও হালকা। ব্র্যান্ডের প্রযুক্তি বিশেষজ্ঞদের দক্ষতায় মাত্র ১১ মিলিমিটারের ফোল্ডেবল ডিভাইস নির্মাণ করা সম্ভব হয়েছে। তা ছাড়া ডিভাইসটির ব্যাটারি কাভারে ব্যবহার করা হয়েছে টাইটান অ্যাডভান্সড ফাইবার উপাদান, যার ফলে মডেলের পুরুত্ব (থিকনেস) মাত্র ০.২৫ মিলিমিটার। ডুয়াল-হিঞ্জ মেকানিজম গ্রাহকদের স্ক্রিন ক্রিজিংয়ের চাপ কমাতে সহায়ক। ল্যাবে হিঞ্জ তিন

লাখবার পরীক্ষিত। শক্তিশালী ও ফ্লেক্সিবল হিঞ্জের সহায়তায় ডিভাইসটি টেন্ট মোড (মুখোমুখি কথোপকথন) ও ল্যাপটপ-স্টাইল সেটআপ ছাড়াও কয়েকটি মোডে নিজের প্রয়োজন অনুযায়ী উপভোগ করা যাবে। তিনটি স্ক্রিন থাকা পরও ডিভাইসটি দৃশ্যত আরামদায়ক ও কমপ্যাক্ট। প্রযুক্তিপ্রেমীর মধ্যে এখন বহুমাত্রিক কাজ করা যায় এবং সহজে বহনযোগ্য এমন ডিভাইসের চাহিদা বাড়ছে। বলতে গেলে কম্প্যাক্ট ডিভাইসে থাকবে বেশ কিছু প্রয়োজনীয় ফিচার, প্রযুক্তিগত উৎকর্ষ ও কার্যকর সফটওয়্যারের মিশেল। ট্রাই ডিসপ্লে ড্রাইভার ইন্টিগ্রেশন (টিডিডিআই) এবং ওলেড টাচ প্রযুক্তির সাহায্যে ফ্যান্টম আলটিমেট টু ডিভাইসে ডিসপ্লে ড্রাইভার ও টাচ সেন্সরকে চিপে একীভূত করা। ফলে ফোল্ডেবল ডিভাইসেও এখন স্ক্রিন নিজের ইচ্ছামতো নাড়াচাড়া (হোভারিং) করা যাবে। ত্রিমাত্রিক পর্দায় কিবোর্ড ও অন্য দুটি ডিসপ্লে

হিসেবে ব্যবহারযোগ্য। ডিভাইসটি দিয়ে গ্রাহক নিজের প্রয়োজনীয় কাজ খুব সহজে করতে পারবেন। ট্রাই-ফোল্ড ফোনের মাধ্যমে একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন চালানো সম্ভব। নিজের কর্মক্ষমতা আর সৃজনশীলতা বাড়াতে মডেলটি ডিজিটাল গ্যাজেট ব্যবহারে নতুন অভিজ্ঞতার সম্মুখীন করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান