মিরাজের ব্যাটিংয়ের সুযোগ নিয়ে যা বললেন নির্বাচক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মিরাজের ব্যাটিংয়ের সুযোগ নিয়ে যা বললেন নির্বাচক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টে সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাসের পর ৮ নম্বরে নেমে পর পর দুই টেস্টে দুটি বিগ ফিফটি (৭৭ ও ৭৮) হাঁকিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ওই দুটি ইনিংসই বলে দেয় ৮ নম্বরে নেমে টেস্টে বেশ সময় উইকেটে থেকে ধৈর্য ধরে ইনিংস খেলার পর্যাপ্ত সামর্থ্য আছে মিরাজের। এর মধ্যে শেষ টেস্টে ২৬ রানে ৬ উইকেট পতনের পর লিটন দাসকে নিয়ে সপ্তম উইকেটে ১৬৫ রানের বিরাট জুটি গড়ে ইনিংসের চালচিত্র পাল্টে দিয়েছেন। লিটন দাস সেঞ্চুরি করলেও মিরাজ আউট হন ৭৮ রানে। তার আগের টেস্টেও মিরাজ ঠিক ওই পজিশনে নেমেই ৭৭ রানের আরও একটি

বড় ইনিংস উপহার দিয়েছিলেন। তাই একটি কথা বেশ জোরেসোরেই ভাসছে, মিরাজকে আরেকটু ওপরে সুযোগ দিলে হয়তো আরও বড় ইনিংস খেলতে পারতেন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে কি মিরাজকে অমন সুযোগ দেওয়া হবে? টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকরা কী ভাবছেন? বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নির্বাচক হান্নান সরকারকে সে প্রশ্ন করা হলে তিনি এমন সম্ভাবনা একদম উড়িয়ে দেননি। বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই মিরাজকে আরও ওপরে খেলানোর চিন্তা আছে। তবে সেটাই এখনই নয়। মিরাজের ব্যাটিং পজিশন ও অর্ডার নিয়ে ওপরে ব্যাটিং করার যদি সময় আসে, সে করবে। এখন টিম কম্বিনেশনের কিছু ব্যাপার থাকে, সেই কম্বিনেশনে কিন্তু মিরাজকে ওই পজিশনে খেলতে হচ্ছে। আর ওই পজিশনেও সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে,

এটাও আমাদের জন্য একটা পাওয়া।’ হান্নান যোগ করেন, যদি দলের প্রয়োজন হয়, অবশ্যই সে ওপরে ব্যাটিং করতে পারে। সেটা সে প্রমাণ করেছে। তাই মিরাজ সবসময়ই আমাদের পরিকল্পনায় থাকে। দলের প্রয়োজনে যদি ওপরে ব্যাটিং করতে হয়, অবশ্যই সেই সামর্থ্য তার আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক