মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার রাশিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার রাশিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪ |
আসন্ন মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শনিবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। পেসকভ বলেন, এটাই প্রথমবার নয় যে, যুক্তরাস্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়াকে দোষারোপ করা হয়েছে। অবশ্যই এটা সম্পূর্ণ বাজে কথা। আমরা কোনো হস্তক্ষেপ করছি না। অভিযোগ অস্বীকার করে পেসকভের এ মন্তব্য এমন সময় আসলো, যখন যুক্তরাস্ট্র রাশিয়ার প্রভাবশালী রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি-এর প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান এবং তার দুই ডেপুটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ বিষয়ে ক্রেমলিন মুখপাত্র বলেন, আমাদের মিডিয়াগুলো তাদের যে কাজ সেটাই করছে। তারা শুধু সংবাদ পরিবেশন করছে। তারা সত্য প্রকাশ করছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমেরিকানরা তাদের জন্য

অস্বস্তিকর সত্য মেনে নিতে পারে না। আর এ সত্য সামনে এলে তারা অবিলম্বে দমনমূলক ব্যবস্থা নেয়। এটাই বাস্তবতা। এদিকে যুক্তরাস্ট্রে আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে গত জুন মাসে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর তার পারফরম্যান্স বিপর্যয়মূলক হওয়ার কারণে তিনি নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেই সমর্থন জানান বাইডেন। সূত্র: তাস নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব! সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা ৫ আগস্ট থেকে চলতি জুন: সংকট-অস্থিরতায় ৭ শিল্প এলাকায় ৪৫৭ কারখানার ৮৬% স্থায়ীভাবে বন্ধ দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব অর্থমন্ত্রী: আওয়ামী লীগ সরকারের ১৩০০ প্রকল্পকে ফেলতে পারছি না, গিলতেও পারছি না দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত কৃষকদের সাথে সরকারের প্রতারণা: জৈব সারের নামে মিললো পলিথিন-প্লাস্টিক বর্জ্য কাঙালিনী সুফিয়ার পাশে এবিজি ফাউন্ডেশন স্কুলছাত্র প্রেমের পিঠ দিয়ে গুলি ঢুকে গেছে, ঢামেকে অস্ত্রোপচার বাংলাদেশ-চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই