চিকিৎসা সংকটে রংপুরে গুলিবিদ্ধ বাবু মিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

চটপটি খাওয়ানোর কথা বলে ব্রিজের নিচে নিয়ে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার হাফেজকে গণপিটুনি

নোয়াখালীতে পেশাদার পর্ন স্টুডিওর সন্ধান: দুই সন্তানসহ দম্পতি কারাগারে

বেগমগঞ্জ জেলা নির্বাচন অফিসে ঘুষ-দুর্নীতি: এনআইডি জালিয়াতিতে যৌথ সিন্ডিকেটের দৌরাত্ম্য

প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ

উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা!

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী

‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’

চিকিৎসা সংকটে রংপুরে গুলিবিদ্ধ বাবু মিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪ |
সবজি ব্যবসায়ী বাবু মিয়া। এ ব্যবসার আয়ে চলত তার সংসার। ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হন। এর পর থেকে সেই ক্ষত নিয়ে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। যদিও তা যথেষ্ট নয়। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তা করতে পারছেন না। তাই পঙ্গুত্ব বরণ করতে চলেছেন তিনি। এখন নিজের ও পরিবারের অজানা ভবিষ্যৎ নিয়ে দিন কাটছে তার। রংপুর মহানগরীর জুম্মাপাড়ার বাসিন্দা বাবু মিয়া। এখনো তার পায়ে একাধিক রাবার বুলেটের স্পি­ন্টার রয়েছে। ক্ষতস্থানে সংক্রমন বেড়েছে। দিনভর স্ত্রী, ছেলে, ছেলের বউ সেবা দিয়ে আসছেন আহত বাবু মিয়াকে। বর্তমানে ঠিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। অন্যের কাঁধে ভর দিয়ে হাঁটাহাঁটির চেষ্টা করেন। যে

সবজি ব্যবসার ওপর ভর করে বাবু মিয়ার সংসার চলত, তা এখন বন্ধ হয়ে গেছে। আর্থিক সংকটে তার চিকিৎসা হচ্ছে না বলে জানান এ প্রতিবেদককে। ১৯ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুর সিটি বাজার এলাকায় পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে ছাত্র-জনতার দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। ছাত্র-জনতাকে মোকাবিলায় পুলিশ ছররা গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ পরিস্থিতিতে তড়িঘড়ি করে দোকান বন্ধ করে দেন সিটি বাজারের সবজি বিক্রেতা বাবু মিয়া। এ সময় তিনি হঠাৎ পায়ে আঘাত অনুভব করেন এবং দেখেন পা থেকে রক্ত ঝরছে। পুলিশের

হাত থেকে বাঁচতে তিনি সেই আঘাত নিয়েই দৌড়ে পালিয়ে যান। এরপর বাবু মিয়া বাসায় এসে দেখতে পান তার পায়ে গুলি লেগেছে। পরদিন তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক তার পা থেকে দুটি স্পি­ন্টার বের করে ওষুধ লিখে দেন। বাবু মিয়ার পায়ের গভীরে আরও কয়েকটি বুলেট রয়েছে, যা বড় ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব বলে জানান চিকিৎসক। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর দীর্ঘ ৪৬ দিন বিছানায় শুয়ে দিন কাটছে বাবু মিয়ার। পরিবারের সদস্যরা এলাকার কিছু বিত্তবানদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তাকে ওষুধ কিনে খাওয়াচ্ছেন। বাবু মিয়ার ছেলে আশরাফুল হোসেন বলেন, বাবার পা থেকে দুটি গুলি বের করা হয়েছে। বাকীগুলো

পায়ের বেশি গভীরে থাকায় চিকিৎসকরা বের করেননি। মেডিকেল থেকে বলেছিল, যেসব ওষুধ লেখা হয়েছে, সেগুলো খেলে গুলিগুলো পা থেকে বের হয়ে যাবে। কিন্তু গুলি তো বের হয়নি বরং এখন পায়ের অবস্থা আরও খারাপ হয়েছে। চিকিৎসকরা বলছেন, দেশের বাইরে বাবার অস্ত্রোপচার করালে ক্ষত ভালো হয়ে যাবে। কিন্তু এ চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরপরও কোনো আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে তাকে সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অনুমতি ছাড়া কারও ছবি তোলা কি অপরাধ? সার্বিয়ায় ঐতিহাসিক সফরে গেলেন জেলেনস্কি বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে হরমুজ খুলতে ক্ষতিপূরণ চায় ইরান, উদ্বিগ্ন উপসাগরীয় দেশ যাত্রীদের অভিযোগ— রাত কাটাচ্ছেন মেঝেতে, খাবার ও চিকিৎসায় অব্যবস্থাপনা গণহারে পোলট্রি খামার ডেকে আনছে যে বিপদ! ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন চটপটি খাওয়ানোর কথা বলে ব্রিজের নিচে নিয়ে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার হাফেজকে গণপিটুনি যুবলীগ নেতার বাড়িতে হামলা-লুটপাটে গিয়ে জনতার প্রতিরোধে হাত খোয়ানো বিএনপি নেতা কীভাবে ‘জুলাই যোদ্ধা’? রাশেদ: জুলাইর সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির, ক্ষমতায় যেতে অন্যায়, মিথ্যাচার ও মোনাফেকি করেছেন ক্ষমতা গেলে সবার আগে পল্টি দেন তারকা রাজনীতিবিদরা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যতিক্রম? অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের নোয়াখালীতে পেশাদার পর্ন স্টুডিওর সন্ধান: দুই সন্তানসহ দম্পতি কারাগারে বিবস্ত্র অবস্থায় পরনারীর ঘর থেকে যুবদল সভাপতিকে আটকের পর উত্তম-মধ্যম গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি বঙ্গবন্ধুর প্রেরণার উৎসস্থল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৬ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ভারতের নরেন্দ্র কোম্পানি থেকে ২.৩ টন টিয়ার গ্যাস আমদানি সেনাবাহিনীর বেগমগঞ্জ জেলা নির্বাচন অফিসে ঘুষ-দুর্নীতি: এনআইডি জালিয়াতিতে যৌথ সিন্ডিকেটের দৌরাত্ম্য জুলাইতে মার্কিন দূতাবাসের সেফ হাউসে মজহার শিষ্যদের মগজ ধোলাইপর্ব এবং বেহাত বিপ্লব লিওনেল মেসির বাবা আর নেই