মালয়েশিয় নারীর শ্লীলতাহানি, বাংলাদেশি কর্মী অভিযুক্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪

মালয়েশিয় নারীর শ্লীলতাহানি, বাংলাদেশি কর্মী অভিযুক্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ |
মালয়েশিয়ায় স্থানীয় এক নারীর শ্লীলতাহানির দায়ে এক বাংলাদেশি কর্মীকে অভিযুক্ত করা হয়েছে। গত জুন মাসে মালয়েশিয়ার জোহর রাজ্যের বাতু পাহাতে এক নারী দোকানির শ্লীলতাহানির অভিযোগে মঙ্গলবার রাজ্যের ইয়ং পেং ম্যাজিস্ট্রেট আদালতে শহিদুল ইসলাম নামে বাংলাদেশি কর্মীকে অভিযুক্ত করা হয়। একই সঙ্গে দেশটিতে ওভারস্টে করার অভিযোগ আনা হয় অভিযুক্ত বাংলাদেশির বিরুদ্ধে। অভিযুক্ত শহিদুল ইসলাম (২৭), ম্যাজিস্ট্রেট সুহায়লা শফিউদ্দীনের সামনে একজন দোভাষী তার বিরুদ্ধে উভয় অভিযোগ উপস্থাপন করার পর তিনি জবানবন্দি দেন। ৩ সেপ্টেম্বর হারিয়ান মেট্রোর এক প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রথম অভিযোগ অনুসারে, ৩০ জুন সন্ধ্যা ৬টায় পরিত সুলংয়ে একটি দোকানের পেছনে ৩৯ বছর বয়সি এক স্থানীয় মহিলা ব্যবসায়ীর শ্লীলতাহানির চেষ্টা করেন ওই বাংলাদেশি।

ওই অভিযোগে তাকে দেশটির দণ্ডবিধির ৩৫৪ ধারা অনুসারে অভিযুক্ত করা হয় যাতে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা ও বেত্রাঘাত কিংবা উভয় শাস্তির বিধান রয়েছে। দ্বিতীয় অভিযোগের জন্য, ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তার অস্থায়ী ভিজিট পাশের মেয়াদ শেষ হওয়ার পর সেদিন থেকে তাকে দেশটিতে ওভারস্টে করার অভিযোগ আনা হয়। প্রসিকিউশনটি পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর ফারাহ ওয়াহিদাহ মোহম্মদ শারিপ এবং অভিযুক্তের প্রতিনিধিত্ব করেন আইনজীবী মোহাম্মদ রাজাক শরিফ। অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করায় আদালত উভয় অভিযোগের জন্য ৬ হাজার রিংগিত জামিনের অনুমতি দিয়ে সংশ্লিষ্ট নথি জমা দেওয়ার জন্য ২৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিহত আব্দুল্লাহ ছাড়াও একই মাদ্রাসার আরও ৪ শিশুকে বলাৎকার করেন শিক্ষার্থী শিহাব আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা: অর্থনীতি, জঙ্গিবাদ ও পররাষ্ট্রনীতিতে ইউনূস ও বিএনপি সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে এইচএসসি পাস ‘প্রফেসর’ থেকে জামায়াত আমিরের উপদেষ্টা মাহমুদুলের দুই যুগের প্রতারণার ইতিহাস বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু কেমন আছে বাংলাদেশ ২.০? ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১২২৩ মাত্র এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ জামায়াত নেতার বাড়ি থেকে ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার শুভেন্দুর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পুশ-ইন’ ঠেকাতে সতর্ক বিজিবি কুরবানি ঈদ ঘিরে চাঙ্গা রেমিট্যান্স, বিশ দিনে এলো ২.৬২ বিলিয়ন ডলার পাকিস্তানে ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে অভিনেত্রীকে হয়রানির অভিযোগ ঈদ উপলক্ষে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষ, কী সিদ্ধান্ত হলো রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফিকরা বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভবন ঘেরাও জনতার ঈদে এটিএম বুথে টাকা তোলায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছোটবেলায় আমিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলাম: উর্বী মুক্তি পাচ্ছে মৌসুমী-জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ক্রেতার অপেক্ষায় তেজগাঁওয়ের পশুর হাট, প্রস্তুতি সম্পন্ন