গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
গাজীপুরের শ্রীপুরে বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। উপজেলার নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানার শত শত শ্রমিকরা আজ বুধবার সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছায়। তাদের মধ্যস্থতায় পোশাক শ্রমিকরা সড়ক থেকে সরে যান। এদিকে শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কের দু-পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুযায়ী আমাদের বাৎসরিক ইনক্রিমেন্ট, বেতন-ভাতা পরিশোধ করছে না। বছরের পর বছর আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের বিষয়টি সবারই জানা। বর্তমানে আমাদের সাংসারিক খরচ চালাতে হিমশিম খেতে

হচ্ছে। তাই আমরা ইনক্রিমেন্টের দাবিতে রাস্তায় নেমে এসেছি। আমাদের দুই বছরের ইনক্রিমেন্ট বকেয়া রয়েছে। এসব পরিশোধের দাবি কারখানা কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও শুনছে না তারা, বরং এসব দাবি পেশ করা কর্মকর্তা-কর্মচারীদের চাকরি ছেড়ে ছাটাই করা হয়। আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, শ্রমিকদের ইনক্রিমেন্টের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে শ্রমিকরা আজকের মধ্যেই তাদের দাবি পরিশোধের কথা বলছে। কারখানা কর্তৃপক্ষর আজকের মধ্যে পরিশোধ করতে অপারগতা জানালে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম সোহেল রানা বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের

সঙ্গে আলোচনা চলছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল