কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ November, ২০২৬

কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ November, ২০২৬ |
সাধারণত সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে প্রশংসায় ভাসান কোচেরা, তবে বাবর আজমের ক্ষেত্রে ঘটনাটি ছিল ভিন্ন। পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থার একবার বাবরকে বকাঝকা করেছিলেন, যার ফলে বাবর এতটাই অভিমান করেছিলেন যে টানা এক সপ্তাহ কোচের সঙ্গে কোনো কথা বলেননি। ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচের পর। বিজ্ঞাপন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান দলের দায়িত্বে থাকাকালীন বাবরের সঙ্গে আর্থারের সম্পর্ক বেশ ভালো ছিল। সেই সুসম্পর্কের কারণেই সেঞ্চুরির পর কোচের সমালোচনা বাবর স্বাভাবিকভাবে নিতে পারেননি বলে মনে করেন আর্থার। ‘দ্য সুপার ওভার’ পডকাস্টে স্মৃতিচারণা করতে গিয়ে মিকি আর্থার বলেন, ‘ট্রেন্ট ব্রিজে আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম। এরপর

সে এক সপ্তাহ আমার সঙ্গে কথা বলেনি। অথচ বাবর আর আমার সম্পর্ক খুব ভালো ছিল।’ ২০১৯ সালের ১৭ মে ট্রেন্ট ব্রিজে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেটে ৩৪০ রান সংগ্রহ করেছিল। ওই ম্যাচে বাবর আজম ১১২ বলে ১১৫ রান করেছিলেন। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড ৩৪১ রান করে ম্যাচটি জিতে নেয়। বাবরের সেঞ্চুরির পরও আর্থারের অসন্তুষ্টি ছিল ইনিংসের একটি নির্দিষ্ট সময় নিয়ে। ৯০ থেকে ১০০ রানে পৌঁছাতে বাবর ১৫ বল ব্যয় করেছিলেন, অথচ সেঞ্চুরি করার পরের দুই বলেই তিনি দুটি ছক্কা হাঁকিয়েছিলেন। বাবরের ব্যাটিংয়ের গতি নিয়ে প্রশ্ন তোলার কারণ ব্যাখ্যা করে আর্থার বলেন, ‘ও যদি ৭৮ বলে ৯০ রান করার পর আরও ৫

বলে সেঞ্চুরি করতে পারত, তাহলে আমরা আরও ১০ বল পেতাম। সেই ১০ বলে হয়তো আরও ১৫ রান করতে পারতাম, ম্যাচটাও সহজে জিততাম। আমার মতে, ওই সময়টাতেই আমরা ম্যাচটা হেরেছি।’ ড্রেসিংরুমে বাবরের সমালোচনা করায় তৎকালীন দলের অন্য সদস্যরাও আর্থারকে সমর্থন করেননি। সতীর্থরা তাঁকে বলেছিলেন, ‘বাবরকে তুমি এভাবে বলতে পারো না, ও তো সেঞ্চুরি করেছে।’ তবে আর্থারের মতে, বাবরের ওপর ওই সমালোচনার প্রভাব ইতিবাচক হয়েছিল। ২০১৯ সালের ২৬ জুন এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরের ১২৬ বলে অপরাজিত ১০১ রানের ইনিংসটি এখনো তাঁর মনে পড়ে। ওই ম্যাচে পাকিস্তান ৬ উইকেটে জয় পেয়েছিল এবং বাবর ম্যাচসেরা হয়েছিলেন। সেই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছিল পাকিস্তান।

আর্থার বলেন, ‘ওই ইনিংসের কথা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হঠাৎ আলোচনায় তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলিতে যুবক নিহত কোচের বকুনিতে এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন জাপানি পানীয় ব্যবসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত কোস্টারিকায় প্রবেশে বাধা, বিমানবন্দরেই ডক্টরেট নিলেন জাতিসংঘের বিশেষ দূত ইরানের নজরদারি ড্রোন ভূপাতিত, হরমুজ বন্ধের হুমকি রাজধানীতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ ব্যালন ডি’অরে মেসি ও রোনালদোর ভোটে জায়গা পেলেন দুই তারকা হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৫ হাজার জনের বিরুদ্ধে মামলা