সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ November, ২০২৬

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ November, ২০২৬ |

বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম

তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্যমতে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর এবং আমদানি সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। সংগঠনটি দাবি করে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশের বাজারে মূল্য পুনঃসমন্বয় না হওয়ায় আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করতেই

এই দাবি জানানো হয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কৃত্রিম সংকট, অবৈধ মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সভায় ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনসহ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রথমবারের মতো আফকন শিরোপা জিতল সেনেগাল ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় ড্র নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার জনের বিরুদ্ধে মামলা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে মোহনা টিভির সাবেক সিইও তছলিম সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জে ককটেল প্রস্তুতিতে বিস্ফোরণে এক কর্মী নিহত, চারজন আহত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের নেতা ফরিদপুরে গ্রেপ্তার নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বেঁচে থাকার প্রমাণ দিলেন নারী মেহেরপুরে ছেলেদের বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত মা পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর সাতক্ষীরা কাঁটাতারহীন এলাকায় রাতে বিজিবি নৌকা টহল চালু করেছে চীনা নাগরিক চেন ইয়ংকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, মানিকগঞ্জের কিশোরীকে ঢাকায় নিয়ে আটক নড়াইলসহ সাত জেলায় নতুন পুলিশ সুপারইন্টেনডেন্ট নিয়োগ জিয়াউল আহসানের নির্দেশেই সব অপারেশন হতো, জানালেন অ্যাটর্নি জেনারেল